শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মার্চ ২০২৫ ২০ : ৩৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: গরমে কম-বেশি সকলেরই পছন্দ তরমুজ। বসন্তের শেষে মিষ্টি রসালো এই ফল ঢেলে বিক্রি হয়। কিন্তু তরমুজ কেনার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। অভিজ্ঞ ক্রেতারাও বাজারে এই ফল কিনতে গিয়ে ঠকে যান। অনেক সময়েই দেখা যায়, বাইরে থেকে দেখতে সুন্দর, নিটোল মনে হলেও তরমুজটির ভিতর একেবারেই লাল নয়, সাদাটে। স্বাদও মোটেই মিষ্টি নয়। সেক্ষেত্রে কয়েকটি সহজ উপায় জানলেই সঠিক তরমুজ বাছাই করতে পারবেন। জেনে নিন সেই বিষয়ে-
১. তরমুজ কেনার সময়ে হাতে নিয়ে দেখুন, তা ভারী কিনা। যে তরমুজ পুরোপুরি পেকে যায়, তাতে প্রচুর রস থাকে বলে ভারী হয়। আর যদি তরমুজটি হালকা হয় তাহলে তা ঠিকঠাক নাও পাকতে পারে। ওই তরমুজ লাল ও মিষ্টি হওয়ার সম্ভাবনা কম।
২. পাকা তরমুজ রসালো হওয়ার কারণে তাতে টোকা দিলে ভিতরে মূলত ফাঁপা শব্দ হয় এবং প্রতিধ্বনি শোনা যায়। অন্যদিকে, কাঁচা তরমুজে তুলনামূলক উচ্চ স্বরের শব্দ হয়। আবার অতিরিক্ত পাকা তরমুজে আঘাত করলে ভারী ও থেঁতলানো ধরনের শব্দ হবে। এই শব্দের পার্থক্য বুঝতে পারলেই তরমুজের কেনায় আর কোনও সমস্যা থাকবে না।
৩. তরমুজের বোঁটা শুকনো নাকি সতেজ, তা দেখে খেয়াল করুন। পাকা তরমুজের বোঁটা হয় বাদামি। বেশি পাকা হলে এই বোঁটা খসে পড়ে যেতে পারে। কিন্তু কাঁচা তরমুজের বোঁটা থাকবে সবুজ রঙের। তাই লাল তরমুজ কিনতে চাইলে সবুজ রঙের বোঁটার তরমুজ একদমই কিনবেন না।
৪. তরমুজ গোলাকার বা ডিম্বাকার-যে আকারেরই হোক না কেন, তার আকৃতি সুষম কিনা দেখে কিনুন। কারণ সুষম বা সব পাশে সমান এমন তরমুজ তুলনামূলক ভাল। তরমুজের আকার ঠিক না থাকলে মিষ্টি না হওয়ার আশঙ্কা বেশি থাকে।
৫. তরমুজ কেনার আগে আঙুল দিয়ে মাপুন। এই পদ্ধতিতে আপনার তর্জনী ও মধ্যমা আঙুল দুটি একসঙ্গে ধরে তরমুজের গাঢ় সবুজ অংশের প্রস্থ মাপুন। আঙুল দুটি যদি সহজেই দুটি সাদা ডোরা দাগের মাঝের গাঢ় সবুজ অংশের মধ্যে এঁটে যায়, তাহলে বুঝবেন তরমুজ পাকা। ফলে সেই তরমুজে পানসে ভাব থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?