বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৭ মার্চ ২০২৫ ১৯ : ১৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসকে একটি চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তাঁর চিঠিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও স্থায়ী সম্পর্কের ভিত্তি হিসেবে এর ভূমিকার কথাও উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে 'প্রতিশ্রুতিবদ্ধ'। তবে, 'পারস্পরিক স্বার্থ এবং উদ্বেগের সংবেদনশীলতার' ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন মোদি।
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ''বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং আপামর বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা। এই দিনটি আমাদের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই দিনেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে।" তিনি আরও লিখেছেন, "শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।'' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি নতুন ভারতের সমর্থন ব্যক্ত করেছেন।
২৬ মার্চ বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনটিতে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ। ভুটানের পর ভারত দ্বিতীয় দেশ যারা ৬ ডিসেম্বর, ১৯৭১ তারিখে বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ২০২১ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারিখটিকে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব দিবস (মৈত্রী দিবস) হিসেবে ঘোষণা করেন।
২৬ মার্চের ঘোষণার পর শুরু হয় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ যা শেষ হয় ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বুধবার স্বাধীনতা দিবস পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করেই। রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার বাণীতে স্বাধীনতা ঘোষণা হওয়ার কথা আছে। কে করলেন, কী ভাবে করলেন, কোন পরিপ্রেক্ষিতে করলেন— কোনও কিছুরই উল্লেখ করা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?