শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ মার্চ ২০২৫ ০৪ : ১২Riya Patra
রিনা ভট্টাচার্য, লন্ডন: বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কেলগ কলেজের হলে নিজের কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই এক বক্তৃতা ঘিরে তাঁর রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি চর্চা কিছু কম করেনি। কিন্তু তার প্রভাব যে একেবারেই পড়ল না সাত সমুদ্র তেরো নদীর পারে, তা বলাই বাহুল্য। আসলে তা বলছে হিসেব, তথ্য।
মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য হলে প্রবেশ অবাধ। কিন্তু আগে থেকে আসন সংরক্ষণ করতে হয়েছে। বুধবার অর্থাৎ বক্তৃতার আগের দিনেই আঁচ পাওয়া গেল জলঘোলা আর চর্চার বদলে তাঁর কথা শোনার জন্য উন্মাদনা ঠিক কতটা। এদিনের পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য ইতিমধ্যেই হলে সব আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে। যাঁরা আসন সংরক্ষণ করতে পারেননি, তাঁদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও দু'টি হল। সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। অর্থাৎ ওই দুই হলে যাঁরা থাকবেন, বিশাল টিভি স্ক্রিনে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন তাঁরা, শুনতে পারবেন তাঁর কথা। স্বাভাবিকভাবেই, সেই দু'টি হলেও ভিড় করবেন বহু মানুষ।
বৃহস্পতিবার দুপুর বারোটায় মুখ্যমন্ত্রীর বাস লন্ডন থেকে অক্সফোর্ডের কেলগ কলেজের উদ্দেশে রওনা দেবে। বাসে মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন তাঁর এই সফরের সঙ্গীরা। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ , শিল্প সচিব বন্দনা যাদব থাকবেন তাঁর সঙ্গে, থাকবেন শিল্পপতি সত্যম রায়চৌধুরি, তরুণ ঝুনঝুনোয়ালা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া , রুদ্র চ্যাটার্জি, মেহুল মোহাঙ্ক প্রমুখ। সৌরভ গাঙ্গুলি সরাসরি পৌঁছে যাবেন সেখানেই।
আগেই জানা গিয়েছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মূলত সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে তিনি শিশুকন্যা ও নারীদের জীবনের মানোন্নয়ন ও ক্ষমতায়নের ওপরে জোর দিয়েছিলেন। এই বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলবেন। মমতা-জমানায় রাজ্যে একগুচ্ছ প্রকল্পের সূচনা হয়েছে, কন্যাশ্রী প্রশংসা কুড়িয়েছে বিশ্বের। কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি সমাজের সব স্তরের মানুষদের নানা ভাবে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। অক্সফোর্ড মুখ্যমন্ত্রীর কাছে সেই উন্নয়নের কথাই শুনতে চায়।
উল্লেখ্য, পূর্ণ ও আংশিক সময়ের ছাত্রছাত্রীর নিরিখে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কলেজ হল কেলগ। সেখানে ভারতীয় তথা বাঙালি ছাত্রছাত্রীর সংখ্যাও কম নয়। তাঁরাও আগামিকাল মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে ভিড় জমাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?