বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘অন্য গান বাজান’, অনুরোধের মাঝেই হাজির ডিজে’র প্রেমিকা, মাঝরাতে মদের বোতল ছোড়াছুড়ি, ব্যাপক মারধর রাজধানীতে

Riya Patra | ২৬ মার্চ ২০২৫ ০১ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নয়, ঘটনার পুনরাবৃত্তি। পরিস্থিতির রেশ ছড়িয়েছে এমনই, এক ব্যক্তি শোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লিখেছেন, আপনি দিল্লিতে রয়েছেন স্পষ্ট একথা না বলে, ঘটনার মাধ্যমে বোঝান যে আপনি দিল্লিতে রয়েছেন। আর নীচে ওই ব্যাপক হাতাহাতি, তুমুল উত্তেজনার ভিডিও।

ঘটনাস্থল দেশের রাজধানী দিল্লির একটি নাইট ক্লাবে। ঠিক কী ঘটেছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ওই পানশালায় যে গান বাজাচ্ছিলেন ডিজে, সেগুলি খুব একটা মনোমতো হচ্ছিল না বেশকয়েকজনের। জনা কয়েক ছেলে মেয়ের ওই দলটি ডিজে-কে অনুরোধ করেন, অন্য গান বাজানোর জন্য।

এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও, ঘটনাস্থলে আচমকা হাজির হন ডিজের প্রেমিকা। তিনি দু’চার কথা বলার পরেই শুরু ঝামেলার। ওই ছোট দলের এক যুবক ডিজের প্রেমিকাকে ধাক্কা দেন বলে অভিযোগ। অভিযোগ, সেখান থেকেই শুরু হয় হাতাহাতি, মারধর। ধীরে ধীরে পানশালার আরও অন্যরাও জড়িয়ে পড়েন। একজন ডিজেকে থাপ্পড় মারেন, তারপরেই ক্ষিপ্ত ডিজে মদের বোতল, কাচের গ্লাস ছুড়তে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tell me you’re in Delhi without telling me you’re in delhi <a href="https://t.co/QgVJWU82eL">pic.twitter.com/QgVJWU82eL</a></p>&mdash; dhruv (@shawnthessheep) <a href="https://twitter.com/shawnthessheep/status/1904461816668799403?ref_src=twsrc%5Etfw">March 25, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যদিও আজকাল ডট ইন যাচাই করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে ব্যাপক উত্তেজনা, ছোড়াছুড়ির ঘটনা। পরিস্থিতিতে পানশালার কর্মীরা খাবার প্লেট-সহ অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্যও চোখে পড়েছে। ভিডিও ভাইরাল হতেই তাতে কমেন্টের বন্যা নেটিজেনদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া