সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বাড়িতে ডাকাতি করতে সিআইএসএফ জওয়ানদের 'ভাড়া' করলেন গৃহবধূ, আয়কর অফিসার সেজে চলল লুটপাট

Riya Patra | ২৬ মার্চ ২০২৫ ০০ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নিজেদের আয়কর অফিসার পরিচয় দিয়ে চিনার পার্ক এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার সিআইএসএফের এক ইনস্পেক্টর, এক হেড কনস্টেবল এবং এক মহিলা কনস্টেবল-সহ আরও দুই কনস্টেবল। এদের মধ্যে ধৃত ইনস্পেক্টর অমিতকুমার সিং ফরাক্কা ব্যারেজে কর্মরত এবং বাকিরা আরজি কর হাসপাতালে এর আগে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পুলিশের একটি সূত্র জানায়। 

জানা গিয়েছে, গত ১৮ মার্চ চিনার পার্ক এলাকায় এক প্রোমোটারের বাড়িতে গভীর রাতে হানা দেন সিআইএসএফ কর্মীরা। প্রোমোটার আগেই মারা গিয়েছেন। বাড়িতে তাঁর প্রথম স্ত্রীর সন্তান এবং দ্বিতীয় স্ত্রী থাকতেন। নিজেদের আয়কর দপ্তরের অফিসার ও কর্মী পরিচয় দিয়ে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নেন সিআইএসএফ জওয়ানরা। এরপর বাড়িতে লুটপাট চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা এবং ২০ ভরি সোনার গয়না নিয়ে নিয়ে চম্পট দেয় বলে জানা যায়। 

ঘটনার পর প্রোমোটারের প্রথম স্ত্রীর কন্যা বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। যে গাড়িটি এই অপরাধে ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির খোঁজ করে চালক দীপক রানাকে আটক করে পুলিশ। দীপককে জিজ্ঞাসাবাদেই উঠে আসে এই সিআইএসএফ জওয়ানদের 'কীর্তি'। সেই সঙ্গে পুলিশ জানতে পারে ঘটনার রাতে প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী আরতি সিংয়ের ঘরে লুটপাট না করে শুধু তাঁকে দিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানতে পারে এক ব্যক্তির মাধ্যমে তাঁর সঙ্গে ফরাক্কা ব্যারেজে কর্মরত সিআইএসএফ ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ হয়। তাঁর সঙ্গে যোগসাজশে এই ডাকাতির পরিকল্পনা তৈরি হয়‌। ঘটনার রাতে এই ইনস্পেক্টর গোটা লুটপাটের নেতৃত্ব দেয় বলে অভিযোগ। আগের পক্ষের সন্তানের সঙ্গে স্বামীর সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রোমোটারের দ্বিতীয় স্ত্রী এই লুটের পরিকল্পনা করে বলে অভিযোগ। 

অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে ঘটনায় জড়িত আরও দু'জনের খোঁজ চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া