বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকুম্ভে এসেছেন ৬৬ কোটি পুণ্যার্থী, কীভাবে এই সংখ্যা গোনা হল, কী বলছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

AD | ২৬ মার্চ ২০২৫ ২২ : ০৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন শেষ হয়েছে মহাকুম্ভের মেলা। উত্তরপ্রদেশ সরকার সেই সময় জানিয়েছিল ৬৫ কোটি পুণ্যার্থি পুণ্য স্নান সেরেছেন প্রয়াগরাজের সঙ্গমস্থলে। বুধবার সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ৬৬.৩ কোটি পুণ্যার্থী স্নান সেরেছেন প্রয়াগরাজে। কিন্তু বিপুল সংখ্যক পুণ্যার্থীর হিসেব কী করে রাখল রাজ্য সরকার? সেই রহস্য ফাঁস করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

২০২৫ সালের মহাকুম্ভে অংশগ্রহণকারী ভক্তদের সংখ্যা সম্পর্কে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "৪৫ দিনের মহাকুম্ভে ৬৬.৩ কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান সেরেছিলেন। আমরা মেলাপ্রাঙ্গনের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। আমরা এআই সহায়তায় গণনা করেছি। আমরা নিশ্চিত করেছি যে কোনও ব্যক্তিকে ২৪ ঘন্টায় দ্বিতীয়বার গণনা করা যেন না হয়। ফেস ডিটেকশন এবং গণনার ব্যবস্থা ছিল। প্রতি ২৪ ঘন্টা পর দৈনিক উপস্থিতির চূড়ান্ত তথ্য প্রস্তুত করা হত। এর জন্য, আমরা একটি সমন্বয় কেন্দ্র গঠন করেছিলাম যার মাধ্যমে এই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা হত।"

২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা। ৪৫ দিন ধরে চলেছিল সেই মেলা। আদিত্যনাথ মেলা শেষে জানিয়েছিলেন মহাকুম্ভের ফলে উত্তরপ্রদেশের অর্থনীতিতে ৩ লক্ষ কোটি টাকা যুক্ত হয়েছে। মহাকুম্ভ একটি বিরল ঘটনা। চারটি গ্রহের বিরল তাৎপর্যের জন্য ১৪৪ বছরে একবার ঘটে। এটি কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ এবং পূর্ণ কুম্ভের তাৎপর্যকে ছাড়িয়ে সমস্ত কুম্ভ সমাবেশের মধ্যে সবচেয়ে পবিত্র। সাধারণত ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিক। আর মহাকুম্ভ ১৪৪ বছরে একবার। 

তবে, বিতর্কমুক্ত ছিল না এ বছরের মহাকুম্ভ মেলা। শাহিস্নান সারতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্টে বহু পুণ্যার্থীর মৃত্যু, বিভিন্ন সময় মেলাপ্রাঙ্গনের বিভিন্ন তাবুতে অগ্নিকাণ্ড, কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া