বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ মার্চ ২০২৫ ২১ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে কিছুদিন কথা বলার পরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী ও ভাড়াটে যুবক। এমনকী বাড়িওয়ালার অবর্তমানে যৌনতায় লিপ্ত হন দু'জনে। মাস কয়েক পরেই টের পান বাড়িওয়ালা। এরপরই তিনি যা করলেন, তাতেই চোখ ছানাবড়া পুলিশের। ভাড়াটে যুবককে জ্যান্ত পুঁতে দিলেন তিনি। অবশেষে উদ্ধার দেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হত্যাকাণ্ডটি ঘটেছে হরিয়ানার রোহতাকে। পুলিশ জানিয়েছে, জগদীপ নামের যুবক স্থানীয় একটি কলেজের যোগা প্রশিক্ষক ছিলেন। হরদীপের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। হরদীপের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিষয়টি জানাজানি হতেই জগদীপকে খুনের পরিকল্পনা করেন হরদীপ। তাও আবার কয়েকজন বন্ধুর সাহায্য নিয়ে।
গতবছর ২৪ ডিসেম্বর জগদীপকে অপহরণ করেন হরদীপ ও তাঁর দুই বন্ধু। এরপর দূরের একটি গ্রামের মধ্যে সাত ফুট গভীর গর্তে, জগদীপকে হাত, পা, মুখ বেঁধে ফেলে দেন। তারপর মাটি চাপা দিয়ে পালিয়ে যান। খুনের দশদিন পরেই জগদীপের নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। কিন্তু তল্লাশি অভিযানে নেমে কোনও খোঁজ মেলে না তাঁর।
দিন কয়েক আগেই হরদীপের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে পুলিশ। সন্দেহ হতেই তাঁকে আটক করে জেরা শুরু। পাশাপাশি হরদীপের আরও এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জেরার পর দু'জনেই খুনের ঘটনাটি স্বীকার করে নেন। খুনের তিন মাস পর সেই গ্রামে গিয়ে গর্ত খুঁড়ে দেহটি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরদীপের আরও এক বন্ধুর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?