সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৬ মার্চ ২০২৫ ১৯ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করতে গিয়ে মধ্যবিত্তকে সুরাহা দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, তাঁদের কোনও আয়কর দিতে হবে না। মঙ্গলবার লোকসভায় অর্থ বিল নিয়ে আলোচনায় নির্মলা জানিয়েছেন, ১২ লক্ষ টাকার সামান্য বেশি যাদের আয়, তাঁদের 'মার্জিনাল রিলিফ' দেওয়া হবে।
কী এই 'মার্জিনাল রিলিফ'? অর্থমন্ত্রী জানিয়েছেন, যদি কারও আয় বছরে ১২ লক্ষ ১০ হাজার টাকা হয়, তাহলে তাঁকে মাত্র ১০ হাজার টাকা আয়কর দিতে হবে। 'মার্জিনাল রিলিফ' না থাকলে তাঁকে ৬১ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হত। যদি কারও আয় ১২ লক্ষ ২০ হাজার টাকা হয়, তাঁকে ২০ হাজার টাকা আয়কর দিতে হবে। 'মার্জিনাল রিলিফ' না থাকলে তাঁকে দিতে হত ৬৩ হাজার ৫০০ টাকা।
বাজেটে নতুন কর ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন নির্মলা। জানিয়েছিলেন ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে রিবেট দেওয়া হবে। অর্থাৎ যাতে কোনও আয়কর দিতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার প্রশ্ন উঠেছিল, ১২ লক্ষের সামান্য বেশি আয় হলে কত আয়কর গুণতে হবে? তাঁদের কী পুরো আয়কর দিতে হবে? অর্থমন্ত্রী সেই বিষয়ে জানান, চাকরিজীবিদের ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। তাঁরা ৭৫ হাজার টাকা 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' পাবেন। বাকিদের ক্ষেত্রে ১২ লক্ষের উপরে ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে 'মার্জিনাল রিলিফ' থাকবে। যাঁদের আয় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা তাঁদের ৭১ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, "২০২৫-২৬ সালে ব্যক্তিগত আয়কর সংগ্রহ ১৩.৬ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে। ২০২৪-২৫ সালে সংশোধিত আয়কর সংগ্রহের পরিমাণ ছিল ১২.২ লক্ষ কোটি টাকা। '' এক লক্ষ কোটি টাকার বকেয়া রাজস্বের হিসেব করার পর ৭% হ্রাসের কথা বিবেচনা করলে, নতুন অর্থবর্ষে ব্যক্তিগত আয়কর রাজস্ব ১৩.১৪% বৃদ্ধি পাবে বলে ধারণা করছে অর্থমন্ত্রক।
মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে অর্থ বিল ২০২৫। এর মধ্যে ৩৫টি সংশোধনী আনা হয়েছে। যেমন অনলাইন বিজ্ঞাপনের উপর ৬% ডিজিটাল কর বাতিল করা। ২০২৫-২৬ অর্থবর্ষে জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫০.৬৫ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ৪.৪% রাজস্ব ঘাটতির পূর্বাভাসও। মূলধন ব্যয় ১১.২২ লক্ষ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে রাজ্যগুলির জন্য বরাদ্দ ৪.৯১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে। এ বার রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার অপেক্ষা।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?