বৃহস্পতিবার ২৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Diana: ১৪ কোটি টাকা‌য় বিক্রি হল ডায়ানার পোশাক

Rajat Bose | ২০ ডিসেম্বর ২০২৩ ১১ : ৪৯Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯৯১ সালে প্রিন্সেস ডায়ানার পরিহিত একটি ভেলভেট গাউন নিলামে প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি হওয়া ড্রেসটিই ছিল এতদিন ডায়ানার পরিহিত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে চড়া মূল্যের ড্রেস। এবার সেই রেকর্ড ভেঙে ডায়ানার আরও একটি ড্রেস ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।
 হলিউডের জুলিয়েন্স অকশনে আয়োজিত নিলামে ড্রেসটি চড়া দামে বিক্রি হয়। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি ডায়ানা ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন। 
এটি ছিল তার একটি রয়্যাল ট্যুরের অংশ। যেখানে তার সঙ্গে ছিলেন তৎকালীন স্বামী চার্লস। পরবর্তীতে ১৯৮৬ সালে ভ্যাঙ্কুভার সিম্ফনি অর্কেস্ট্রায় ডায়ানা ফের ড্রেসটি পরেছিলেন। ধারণা করা হয়েছিল যে, এর দাম ৭৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। ড্রেসটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছিলেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর ড্রেসে থাকা মেটালিক এমব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছিলেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম। রয়্যাল ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউনিক সব ড্রেস পরতেন ডায়ানা। 
হলিউড লিজেন্ডস অকশনে ইভিনিং ড্রেসটি ছাড়াও ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে, এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগেজমেন্টে ড্রেসটি পরেছিলেন তিনি। নিলামে ডায়ানা ছাড়াও হলিউড তারকাদের ব্যবহৃত বেশ কয়েকটি সামগ্রী বিক্রি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অড্রে হেপবার্নের একটি গিভেঞ্চি ড্রেস। যেটি তিনি ১৯৬৩ সালে পরেছিলেন। এছাড়াও গ্লোরিয়া সোয়ানসনের ১৯৫০ সালে পরিহিত স্লিভলেস একটি গাউনও বিক্রি করা হয়েছে।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া