বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Woman suffers partial paralysis after breast implant surgery gone wrong

লাইফস্টাইল | কৃত্রিম স্তনে গোরিলার চর্বি? স্তন উত্তোলন করাতে গিয়ে মহিলার যা হাল হল, জানলে খাড়া হয়ে যাবে রোম

নিজস্ব সংবাদদাতা | ২৬ মার্চ ২০২৫ ১৮ : ২২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন যৌবন ধরে রাখবেন আরও কিছুদিন। পাবেন স্বপ্নসুন্দরীর মতো চেহারা। সেই লক্ষ্যেই স্তন উত্থিত করার জন্য অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন চিনের এক মহিলা। অস্ত্রোপচারে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা। শেষ পর্যন্ত সেই কৃত্রিম স্তনই হয়ে উঠল ভয়ঙ্কর অসুখের কারণ। 

হংকং এর একটি সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ পূর্ব চিনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা লিং লিং নামের ওই মহিলা ২০১৭ সালে কৃত্রিম স্তন বসানোর জন্য স্থানীয় একটি ক্লিনিকে যোগাযোগ করেন। সেই ক্লিনিক থেকে তাঁকে বেজিং-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কসমেটিক সার্জন তাঁকে পরামর্শ দেন সম্পূর্ণ নতুন ধরনের একটি উপাদান ব্যবহার করে স্তন উত্থাপন প্রক্রিয়াটি করতে। লিং লিং সেই মতো অস্ত্রোপচার করান।

অস্ত্রোপচারের কিছুদিন পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে লিং লিং-এর দেহে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম স্তনের জন্যই এমনটা হচ্ছে। এরপর সাত বছরে মোট নয় বার অস্ত্রোপচার করতে হয় লিং লিং এর। একাধিকবার চেষ্টা করা হয় প্রতিস্থাপিত কৃত্রিম স্তন ঠিক করার। কিন্তু কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত সাংহাইতে একটি বড় হাসপাতালে ভর্তি হন লিং লিং। দেখা যায় স্তন উত্থাপনের জন্য যে উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলি পেটের কাছে এসে জমে গিয়েছে, গলে দলা পাকিয়ে গিয়েছে। এমনকী ত্বকের বিভিন্ন অংশ থেকে পুঁজের মতো করে বেরিয়ে আসছে। তড়িঘড়ি ফের অস্ত্রোপচার করতে বাধ্য হন চিকিৎসকেরা। লিং লিং এর ভিতরের কৃত্রিম উপাদান পরীক্ষা করে দেখা যায়, উট, গোরিলা এবং বাদুড়ের মত একাধিক পশুর ডিএনএ রয়েছে তাতে!

তবে কি স্তন উত্তোলনের জন্য পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল? নিশ্চিত নন চিকিৎসকেরা। তবে তাঁরা জানিয়েছেন, গোটা ঘটনায় খুবই খারাপ পড়েছে লিং লিং-এর শরীর ও মনের উপর। তাঁকে আংশিক পক্ষাঘাতগ্রস্ত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তদন্ত শুরু হয়েছে আগের হাসপাতালের বিরুদ্ধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া