শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মার্চ ২০২৫ ০১ : ০৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ঘুম থেকে উঠে কফির গন্ধ না পেলে যেন দিনটাই বৃথা! অনেকেই এমনটা মনে করেন। কেউ দুধ ছাড়া ব্ল্যাক কফি খেতে ভালবাসেন, আবার কারওর পছন্দ দুধ কফি। শুধু মন ভাল করাই নয়, কফির স্বাস্থ্যগুণও প্রচুর। বিশেষজ্ঞদের মতে, এই পানীয় নিয়মিত খেলে হার্টের অসুখ, টাইপ ২ ডায়াবিটিস, গল স্টোন এবং পার্কিনসনসের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যায়। এছাড়া কফি মেজাজ চাঙ্গা করার কাজে একাই একশো। কিন্তু সকালে খালি পেটে ব্ল্যাক না দুধ কফি, কোনটি খাওয়া উচিত?
চিনি ছাড়া ব্ল্যাক কফির ক্যালোরির পরিমাণ কম হয়। এছাড়াও বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী। ব্ল্যাক কফি ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ব্ল্যাক কফি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে অতিরিক্ত ক্যাফেইন থেকে অনিদ্রা বা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই ব্ল্যাক কফি খেলেও তা পরিমিত পরিমাণে পান করা উচিত।
অন্যদিকে, দুধ কফিতে দুধ থাকার ফলে এতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বেশি থাকে। যা ওজন বাড়ার কারণ হতে পারে। তবে দুধে উপস্থিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তাঁদের দুধ কফি খেলে হজমের সমস্যা বাড়তে পারে।
ব্ল্যাক বা দুধ কফি যাই খান না কেন, এতে চায়ের তুলনায় অনেকটাই বেশি ক্যাফিন রয়েছে। তাই কফি খেলে যেমন দ্রুত এনার্জি আসে, তেমনই কোষ্ঠকাঠিন্য, থাইরয়েড সহ একাধিক শারীরিক সমস্যায় কফি কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সকালে খালি পেটে কফি খেলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে প্রচুর পরিমাণে এই অ্যাসিড জমলে হজমজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। পুষ্টিবিদদের মতে, চা-কফির মধ্যে যাই খান না কেন, তা দুধ-চিনি ছাড়াও খাওয়াই ভাল। বিশেষ করে সকালে দুধ চিনি দেওয়া চা-কফি খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। বদলে লিকার চা কিংবা ব্ল্যাক কফিতে চুমুক দিতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?