শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ মার্চ ২০২৫ ০১ : ০৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততার জীবনে অন্য কোনও শরীরচর্চা করার সময় না থাকলেও প্রতিদিন হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাঁটা হল সুস্থতার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী এক্সারসাইজ। নিয়মিত হাঁটাহাঁটিতে শরীর-মন দুই ভাল থাকে। তবে জানেন কি শুধু সোজাভাবে হাঁটা নয়, পিছনের দিকে হাঁটাও শরীরের জন্য খুবই উপকারী।
ছোটবেলায় খেলার ছলে পিছনের দিকে হাঁটতেন মনে আছে? বড় বয়সেও এমনটা করলে মিলবে হাজার উপকার। শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও পিছন দিকে হাঁটা এক ধরনের শরীরচর্চা। যার পোশাকি নাম ‘রেট্রো ওয়াকিং’। জেনে নেওয়া যাক উল্টোভাবে হাঁটলে কী কী উপকার পাবেন-
* পিছনে হাঁটলে পায়ের সঞ্চালন অন্যভাবে হয়। পিছনে পা ফেলতে গেলে ঊরুর প্রধান পেশিগুলির মধ্যে দু'টিকে একটু বেশি কাজ করতে হয়। ফলে পায়ের পেশির শক্তি বাড়ে, পেশি মজবুত হয় এবং পায়ের ওপর শরীরের অতিরিক্ত চাপ সয়ে যায়।
* বয়স বাড়লে শরীরের ভারসাম্য নষ্ট হয়। পিছন ফিরে হাঁটা শরীরের সেই ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। ধীরে ধীরে উল্টো হাঁটার অভ্যাস করলে এই সমস্যা কমতে পারে।
* সামনে হাঁটতে শরীর যে পরিমাণ ক্যালরি খরচ করে, পিছনে হাঁটতে এর থেকে তুলনামূলক বেশি ক্যালরি খরচ হয়। পিছনে মনোযোগ দেওয়ায় এবং হাঁটতে গিয়ে শরীর বেশি শক্তি খরচ করে। যার প্রভাব পড়ে বাড়তি ক্যালরি খরচে। তাই ওজন ঝরাতে চাইলেও এই অভ্যাস করতে পারেন।
* পিছনে হাঁটা একটি চমৎকার কার্ডিও ব্যায়াম যা হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্য ভাল রাখে। বিপরীত দিকে হাঁটলে কার্ডিওরেসপিরেটরি ফিটনেস বাড়ে। ফলে হার্ট ও ফুসফুস আরও বেশি অক্সিজেন সরবরাহ করতে পারে।
* পিছনের দিকে হাঁটা হাঁটুর ব্যথা কমাতে কার্যকরী। বিশেষজ্ঞদের মতে, উল্টো দিকে হাঁটলে হাঁটু ও জয়েন্টে কম চাপ পড়ে। অস্টিওআর্থারাইটিসের সমস্যাতেও অনেক সময়ে পিছনে হাঁটলে উপকার পাওয়া যায়।
* পিছনে হাঁটার সবচেয়ে বড় সুবিধা হল, এতে শরীরের সঙ্গে মনের সমন্বয় হয়। সামনে হাঁটলে আশপাশের প্রতিটা জিনিস পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষণ করা সম্ভব হয়। কিন্তু পেছনে হাঁটতে গেলে ওই মনোযোগ থাকে পুরোটাই শরীরের ওপর। ফলে দ্রুত শরীর ও মনের সমন্বয় ঘটে।
মনে রাখবেন, সোজা হাঁটা যতটা সহজ, উল্টো হাঁটা কিন্তু ততটা নয়। তাই ধীরে ধীরে পিছনের দিকে হাঁটার অভ্যাস করুন। যাদের পা বা হাঁটুতে সমস্যা রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পিছনে না হাঁটাই শ্রেয়। একইসঙ্গে পিছনে হাঁটার জন্য শরীরের ব্যালেন্সও ভাল হতে হবে। পায়ের সমস্যা থাকলে এই ব্যালেন্স রাখা কঠিন। সেক্ষেত্রে পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কাও রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?