বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সকালে প্রেমিকার সঙ্গে আইনি বিয়ে, রাতে অন্যজনের সিঁথিতে সিঁদুর! যুবকের কীর্তিতে চক্ষু চড়কগাছ সকলের

Pallabi Ghosh | ২৫ মার্চ ২০২৫ ০১ : ০৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একইদিনে দু'জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক যুবক। সকালে কোর্টে গিয়ে আইনি বিয়ে সারলেন প্রেমিকার সঙ্গে। রাতেই অন্য এক তরুণীর সিঁথিতে সিঁদুর পরালেন তিনি। বিষয়টি আর লুকানো যায়নি। অবশেষে জানাজানি হতেই বিপাকে পড়লেন ওই যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরখপুরে। পুলিশ জানিয়েছে, প্রথম স্ত্রী যুবকের প্রেমিকা ছিলেন। চার বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। অতীতে দু'বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন তরুণী। কিন্তু যুবকের অনুরোধে গর্ভস্থ সন্তান মেরে ফেলেন। এমনকী কয়েক মাস আগেই মন্দিরে গিয়ে বিয়ে সারেন প্রেমিক যুগল। 

দিন কয়েক আগেই তরুণী জানতে পারেন, যুবকের পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেছেন। যার প্রস্তুতিও চলছে। যা নিয়ে যুবকের সঙ্গে অশান্তিও হয়। তরুণীকে তিনি জানান, আইনি বিয়ে সারলে পরিবারের তরফে আর আপত্তি জানাবে না। শেষমেশ সদ্য কোর্টে গিয়ে তাঁরা আইনি বিয়ে সারেন। সেদিন রাতেই পরিবারকে সাক্ষী রেখে অন্য এক তরুণীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই যুবক। 

পরেরদিন আইনি বিয়ের কাগজপত্র নিয়ে যুবকের বাড়িতে হাজির হন তাঁর প্রথম স্ত্রী। তরুণী পুলিশকে জানিয়েছেন, চরম অপমান করে যুবকের পরিবার তাঁকে তাড়িয়ে দেয়। এমনকী তাঁদের বিয়ে মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেয়। তখনই থানায় পৌঁছে পুলিশের দ্বারস্থ হন তিনি। যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া