বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৫ মার্চ ২০২৫ ০০ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কৌতুকশিল্পী কুণাল কামরার মন্তব্যে উত্তাল মারাঠাভূম। একনাথ শিন্ডে শিবিরের লোকজন মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। কুণালকে পুলিশ সমন জানিয়েছে ইতিমধ্যে। যদিও এই গোটা ঘটনায় কুণাল সাফ জানিয়েছেন, তিনি অনুতপ্ত নন কোনওভাবেই। এরই মাঝে ফের নতুন জায়গায় শো করার আমন্ত্রণ পেলেন কুণাল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে মন্তব্যের পর বেঙ্গালুরুর এক বাসিন্দা তাঁকে এজিপুরা ফ্লাইওভারের নীচে পারফর্ম করার জন্য অনুরোধ করেন।
দীর্ঘদিন ধরেই এজিপুরা উড়ালপুলের কাজ বিলম্বিত হয়ে চলেছে। এই আমন্ত্রণ আপাতদৃষ্টিতে ব্যঙ্গাত্মক হলেও, তাতে বিশেষ ইঙ্গিত করা হয়েছে। কামরার উপস্থিতি অবশেষে অসম্পূর্ণ ফ্লাইওভারের দিকে প্রশাসনের কিছুটা মনোযোগ আকর্ষণ করতে পারে। যা বছরের পর বছর ধরে যাত্রীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হ্যাবিট্যাট স্টুডিও-র ঘটনা নিয়ে কামরা যখন তাঁর বক্তব্য শেয়ার করেন এবং ক্ষমা চাইতে অস্বীকার করেন তখন তাঁকে এক ব্যক্তি এই আমন্ত্রণ জানান। এক্স-এ আশা সচদেব বলেন, "আপনি কি এজিপুরা ফ্লাইওভারের নীচে পরবর্তী অনুষ্ঠানটি পরিচালনা করতে পারবেন?" কুণাল এই মন্তব্যের ব্যাঙ্গাত্মক উত্তরে বলেন যে তাঁর পরবর্তী অনুষ্ঠানটি এলফিনস্টোন ব্রিজ অথবা মুম্বাইয়ের অন্য কোনও জায়গায় করা উচিত যেখানে 'দ্রুত ভাঙচুর করা প্রয়োজন'।
My Statement - pic.twitter.com/QZ6NchIcsM
— Kunal Kamra (@kunalkamra88) March 24, 2025
২০১৭ সালে নির্মাণকাজ শুরু হওয়া আড়াই কিলোমিটার দীর্ঘ এজিপুরা ফ্লাইওভারটি বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিকাদার সংস্থা দেউলিয়া হওয়ার পর ২০১৯ সালে কাজ বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি জমি অধিগ্রহণে বাধার কারণে অগ্রগতি আরও ধীর হয়ে যায়। মূলত ২০১৯ সালে ২০৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বারবার তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিবিএমপি ২০২৪ সালের মার্চের মধ্যে এটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন আবারও সময়সীমা বাড়ানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?