শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ মার্চ ২০২৫ ২২ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। রয়েছে ফ্ল্যাট, দোকান, ব্যবসা। মাসে আয় হাজার হাজার। তকমা পেলেন বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের। তিনি থাকেন ভারতেই। জীবন-যাপন আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। ভিক্ষাকে পেশা বানিয়ে আজ স্বাচ্ছন্দ্যে বাঁচছেন তিনি, সঙ্গে পরিবারও।
ভরত জৈন, ভিক্ষা করেন মুম্বইয়ের প্রাইম লোকেশনে। একদিকে আজাদ ময়দান, আরেক দিকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। দিনে ১০-১২ ঘণ্টা, এখানেই থাকেন তিনি। মাসে রোজগার ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। শেষ ৪০ বছর ধরে তাঁকে দেখে করুণা করে লোকজন ভিক্ষা দিয়ে যান। ভিক্ষা করে পাওয়া টাকা যত্রতত্র খরচা করে উড়িয়ে দিয়েছেন, এমন নয়। বিনিয়োগ করেছেন একাধিক জায়গায়। সেই বিনিয়োগ থেকেও টাকা পাচ্ছেন একাধিক। কোটিপতি বানাতে এই রোজগারই যথেষ্ট।
সোনার চামচ নিয়ে মোটেও জন্মাননি এই ব্যক্তি। একটা সময় ছিল খাবার জোগাড় করতে নাভিশ্বাস উঠত পরিবারের। সকলের মুখে খাবারও উঠত না। সেই কপালই একটু বড় হতে পাল্টে ফেলেন তিনি। শুরু করেন ভিক্ষা করা।
একবার নজর দেওয়া যাক ভরত জৈনের সম্পত্তি ও বিনিয়োগের তালিকায়। তাঁর মুম্বইয়ে দুটি ফ্ল্যাট রয়েছে। যার মূল্য বর্তমানে ১.৫ কোটি টাকা। তাঁর একটিতে ভরত স্ত্রী, দুই সন্তান, বাবা ও ভাইয়ের সঙ্গে থাকেন। থানেতে তাঁর দু'টি দোকান রয়েছে। যা ভাড়া দিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা ইনকাম করেন। এছাড়া পৈত্রিক একটি ব্যবসা রয়েছে। স্টেশনারি দোকান রয়েছে মুম্বইতে তাঁদের। সেই ব্যবসা থেকেও আয় হয়।
প্রতিদিন শুধুমাত্র ভিক্ষা করে ২৫০০-৩০০০ টাকা আয় করেন ব্যক্তি। ছেলেদের ছোট থেকে পড়িয়েছেন মুম্বইয়ের বড় কনভেন্ট স্কুলে। বর্তমানে পড়াশোনা শেষ করে দুই ছেলেই স্টেশনারি দোকান চালাচ্ছেন। ব্যবসা করেই আগামীদিন সম্পত্তির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দু'জনের।
যদিও এত টাকা আয়ের পর এখন আর জৈন পরিবার চায় না ভরত কাজ করুন। কিন্তু এই ৪০ বছরের পেশা ছাড়তে রাজি নন এই ভিক্ষুক। তাঁর কথায়, 'ভিক্ষা করতে আমার ভাল লাগে, আমি এই কাজ করে আনন্দ পাই। এটা ছাড়ব না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?