মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৫ মার্চ ২০২৫ ২১ : ২৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ছয় দশক আগে বাড়ির লোকজন মেনে নেয়েনি সম্পর্ক। কিন্তু একে অপরের প্রেমে পাগল হর্ষ এবং মৃদুকে সেই বাধায় টলানো যায়নি। এক অপরের হাত ধরে ঘর ছেড়েছিলেন দু'জনেই। বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার পাতেন। গুজরাতের সেই দম্পতি ফের বসলেন বিয়ের পিঁড়িতে। তাঁদের ৬৪তম বিবাহবার্ষিকীতে। পরিবারের অনুপস্থিতিতে বিয়ের যে আনন্দ থেকে তাঁরা বঞ্চিত হয়েছিলেন, ৮০ বছর বয়সে এসেই সেই আনন্দ উপভোগ করলেন। নাতি, নাতনি-সহ পরিবারের সকলের উপস্থিতিতে। তাঁদের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ১৯৬০-এর গোড়ার দিকে। যখন ভারতের সামাজিক রীতিনীতিতে আন্তঃবর্ণ বিবাহ একপ্রকার অপরাধ হিসেবে দেখা হত। হর্ষ একজন জৈন এবং মৃদু একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। স্কুলে প্রথম আলাপ। সেখানে তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল চিঠি আদানপ্রদানের মাধ্যমে। মৃদু-র পরিবারের লোকেরা যখন তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন, তখন তাঁরা দৃঢ়ভাবে বিরোধিতা করেন। যার ফলে দম্পতিকে হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে হয়। সামাজিক গ্রহণযোগ্যতার চেয়ে প্রেমকে এগিয়ে রাখেন তাঁরা। হর্ষ এবং মৃদু পালিয়ে যান বাড়ি থেকে। পরিবারের সমর্থন ছাড়াই একসঙ্গে জীবনের অনিশ্চয়তার মুখোমুখি হতে রাজি ছিলেন তাঁরা। প্রেম এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তাঁদের জীবনের নতুন ইনিংসের সূচনা করেন।
ধীরে ধীরে সংসার যত বড় হয়েছে, দু'জনের পরিবারই তাঁদের সম্পর্ক মেনে নেয়। তাঁদের সন্তান এবং নাতিনাতনিরা তাঁদের প্রেমের কাহিনি শুনেই বড় হয়েছেন। জীবনের এই অবিশ্বাস্য যাত্রা এবং ত্যাগের প্রতি সম্মান জানাতে, তাঁদের নাতি-নাতনিরা ৬৪তম বিবাহবার্ষিকীতে একটি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এমনকি অগ্নিসাক্ষী রেখে সাতপাকেও ঘুরেছেন তাঁরা। তাঁদের গল্প মন ছুঁয়ে গিয়েছে সকলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?