বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৫ মার্চ ২০২৫ ২০ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুত্ব, প্রেম, বিয়ে...তারপর ফুলশয্যা, এরপরই ঘটনায় মোড়। এমন কী ঘটল যে, উত্তরপ্রদেশের কনে পুলিশের কাছে ন্যায়বিচারের জন্য কাতর আবেদন জানালেন?
২০২০ সাল, ঘোর অতিমারির সময়। সেই সময়ই অযোধ্যার জ্যোতি শুক্লা অনলাইনে লুডো খেলতেন। জ্যোতি পেশায় একজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী, অনলাইনে লুডো খেলার সময় সিমি নামের এক মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। দু'জনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। অবশ্য কিছুদিন পরই, জ্যোতি জানতে পারেন যে তাঁর বন্ধু সিমি মারা গিয়েছেন।
আসল ঘটনা কী?
সিমির আইডি পরিচালনা করতেন অনিকেত শর্মা। তিনি দাবি করেন যে, সিমির আইডি এখন তিনিই নিয়ন্ত্রণ করবে । এর পর জ্যোতির সঙ্গে অনিকেতের বন্ধুত্ব হয়ে যায়। দু'জনেই ফোন নম্বর বিনিময় করেন। একদিন অনিকেত হঠাৎ জ্যোতির কাছে বিয়ে করার প্রস্তাব দেন। অন্যদিকে, জ্যোতিও অনিকেতকে পছন্দ করতেন। ফলে, অনিকেতের বিয়ের প্রস্তাবে সাড়া দেন জ্যোতি। অনিকেত শর্মা দাবি করেছিলেন যে, তিনি পাঞ্জাবের নওয়ান শহরের মোহন নগরের বাসিন্দা। যা বিশ্বাস করেছিলেন জ্যোতি।
প্রেমের ফাঁদ!
এরপর অনিকেত শর্মা জ্যোতির সঙ্গে দেখা করতে অয়োধ্যায় আসেন। ২০২৩ সালের ৬ মে পার্বতী ম্যারেজ লনে হিন্দু রীতি অনুসারে তাঁদের দু'জনের বিয়ে হয়। জ্যোতির পরিবার বিয়েতে উপস্থিত ছিল, কিন্তু অনিকেতের পরিবার আসেনি। অনিকেত দাবি করেছিলো যে, তিনি অস্ট্রেলিয়ায় কাজ করেন। তাঁর পরিবারও বিদেশেই থাকেন। বিয়ের পর জ্যোতিকে সঙ্গে নিয়ে অনিকেত অস্ট্রেলিয়ায় সংসার করবেন বলে দাবি করেছিলেন। বিয়ের পর, নবদম্পতি ২০২৩ সালের ৭ মে অযোধ্যা ধাম রামায়ণ হোটেলে ওঠেন। তারপরের দিন অর্থাৎ ৮ মে তারা দু'জনেই অযোধ্যা জেলার রয়েল হেরিটেজ হোটেলে চলে আসেন। ৯ মে জ্যোতিকে ছাড়াই অনিকেত অস্ট্রেলিয়ায় চলে যান।
জ্যোতির গুরুতর অভিযোগ-
অনিকেত অস্ট্রেলিয়া চলে গেল জ্যোতির সঙ্গে কথা বলতেন। কিছুদিন পর অবশ্য জ্যোতি, অনিকেতের কাছে যাওয়ার জন্য জেদ ধরেন। এরপরই অনিকেত তাঁকে উপেক্ষা করতে শুরু করেন বলে অভিযোগ করেন জ্যোতি শুক্লা। ফলে ফোনে দু'জনের মধ্যে ঘন ঘন বাক-বিতণ্ডা হত। জ্যোতি পুলিশকে জানিয়েছেন যে, অনিকেত তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকাও দাবি করেছিলেন। টাকা না দেওয়ার কারণে অনিকেত জ্যোতিকে নিজের কাছে রাখতে রাজি ছিল না। এই টানাপোড়েন চার মাস ধরে বজায় ছিল। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর, জ্যোতি ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় অনিকেতের দেওয়া ঠিকানায় পৌঁছান।
এবার ফাঁস হয়ে যায় অনিকেতের মিথ্যা দাবি। জ্যোতি জানতে পারেন যে, অনিকেত বিবাহিত, সন্তান রয়েছে এবং তাঁর বাবা-মা পাঞ্জাবে থাকেন।
অনিকেতের প্রথম স্ত্রীর প্রতিক্রিয়া?
অনিকেত প্রায়ই তাঁর পরিবার এবং বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পাঞ্জাবে আসতেন। জ্যোতি অভিযোগ করেন যে, যখন তিনি অনিকেতের বাবা-মাকে ফোন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, তখন তাঁরা তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। জ্যোতি এরপর ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর শেষ চেষ্টা করার জন্য পাঞ্জাবে অনিকেতের পৈতৃক বাড়িতে যান। সেখানে অনিকেতের পরিবারের সদস্যরা তাঁকে মারধর ও গালিগালাজ করেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। জ্যোতি যখন অনিকেত এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেন, তখন অনিকেত এবং তাঁর প্রথম স্ত্রী কিটি শর্মা, তাঁকে পারস্পরিক সম্মতিতে পাঞ্জাবি ভাষায় লেখা একটি জাল বিবাহবিচ্ছেদের দলিল দেখান। প্রথম স্ত্রী দাবি করেন যে, আমাদের দু'জনেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। ফলে জ্যোতির কোনও আইনি পদক্ষেপ নেওয়া উচিত নয়।
জ্যোতিকে অনিকেতের অত্য়াচার-
জ্যোতি যখন অনিকেতের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তখন অনিকেত তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্রে লেখা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় অনিকেত প্রতিদিন জ্যোতিকে মারধর করত এবং তাঁকে ঘরে আটকে রাখত। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর, জ্যোতি অযোধ্যা পুলিশের কাছে তাঁর উপর নির্যাতনের কথা তুলে ধরেন। অযোধ্যা পুলিশ অনিকেতের বিরুদ্ধে হামলা, যৌতুক হয়রানি এবং প্রতারণা-সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?