শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বড় হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত শুনে এবং দুধ খেয়ে! অর্ধেক মুরগির মাংসের আকাশছোঁয়া দাম চাইল রেস্তোরাঁ

AD | ২৪ মার্চ ২০২৫ ২৩ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বহুদিন পরে কোনও রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। সেখানে নিজের পছন্দসই চিকেনের পদ অর্ডার করলেন। খাওয়াদাওয়া সেরে বিল মেটাতে গিয়ে আপনার চক্ষু চড়কগাছ। ওই একটি মাংসের পদের জন্য যা বিল মেটাতে হবে আপনাকে তা দিয়ে আরও পাঁচজনের খাবার হয়ে যেত। এমনটাই ঘটেছে চীনের এক ব্যবসায়ীর সঙ্গে। শাংহাইয়ের একটি রেস্তোরাঁ এক ব্যবসায়ীর কাছ থেকে অর্ধেক মুরগির মাংসের পদের জন্য ৪৮০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় সাড়ে পাঁচ হাজার টাকা) ধার্য করেছে। এত দাম কেন প্রশ্ন করায় রেস্তোরাঁর তরফ থেকে জানানো হয়েছে মুরগিটি শাস্ত্রীয় সঙ্গীত শুনে এবং দুধ খেয়ে বড় হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ দ্য শাংহাই ক্লাব রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন এক ব্যবসায়ী। সেখানে খাবারে এত দাম দেখে মজার ছলে রেস্তোরাঁর কর্মীদের প্রশ্ন করেন, ''মুরগিটি কি গান শুনে এবং দুধ খেয়ে বড় হয়েছে নাকি?'' উত্তরের কর্মীরা জানান, ঠিক তাই। তাঁরা জানান, মুরগিটি ছিল 'সানফ্লাওয়ার চিকেন' নামে পরিচিত। একটি বিরল প্রজাতির মুরগি যা গুয়াংডং প্রদেশের একটি খামার থেকে বিশেষ ভাবে সংগ্রহ করা হয়েছিল।

খামারটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 'সানফ্লাওয়ার চিকেন'কে এমন একটি খাদ্য খাওয়ানো হয় যার মধ্যে সূর্যমুখী ফুলের কাণ্ড এবং ফুলের রস মেশানো থাকে। এটি একটি বিশেষ মুরগির জাতের অন্তর্গত। যাকে এম্পেরর চিকেনও বলা হয়। মিশেলিন স্টারযুক্ত রাধুঁনীদের এটি বেশ পছন্দের। জানা গিয়েছে, প্রতি কেজি মাংসের দাম ২০০ ইউয়ান (২৩০০ টাকা) এরও বেশি। একটি গোটা মুরগির দাম ১০০০ ইউয়ান (প্রায় ১১ হাজার টাকা)। স্থানীয় গণমাধ্যমের প্রশ্নে খামারের একজন কর্মী স্পষ্ট করে জানান, মুরগিগুলিকে শাস্ত্রীয় সঙ্গীত শোনানো হলেও, সেগুলিকে দুধ খাওয়ানো হয় না।

ওই প্রভাবশালী ব্যক্তি যদিও খাবারটির জন্য ৪৮০ ইউয়ান দিতে ইচ্ছুক ছিলেন, তবুও বিভ্রান্তিকর দাবির প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ''দামটি দিতে রাজি আছি। কিন্তু এই মনগড়া গল্প মানতে পারছি না।''

ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সমাজমাধ্যমে সকলেই বিষয়টি নিয়ে ঠাট্টা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "পণ্য বিক্রি করার জন্য যে অদ্ভুত গল্প তৈরি করা যায় তা আশ্চর্যজনক।" অন্য একজন পরামর্শ দিয়েছেন যে এই ধরনের মূল্য নির্ধারণের কৌশল সাংহাইয়ের ধনী গ্রাহকদের জন্যই শুধু। তাঁর মন্তব্য, "চীনের স্বল্পোন্নত অঞ্চল থেকে একটি খাবার তৈরি করিয়ে নিন এবং সহজেই শাংহাইয়ের লোকেদের কাছে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া