সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | চলছে গা ভিজিয়ে দেওয়া, দেওয়া হচ্ছে সরস ফল ও ওআরএস, পোষ্যদের যত্নে চিড়িয়াখানায় একাধিক পদক্ষেপ

Kaushik Roy | ২৪ মার্চ ২০২৫ ২৩ : ৪৬Kaushik Roy

বিভাস ভট্টাচার্য: লাগানো হয়েছে স্প্রিঙ্কলার, জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে ইলেক্ট্রোলাইট ও ওআরএস। দিনে অন্ততপক্ষে দু'বার ঠান্ডা জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে শরীর। গরমে চিড়িয়াখানায় প্রাণীদের সুস্থ ও স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এই বিষয়ে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, গরমের কথা মাথায় রেখে দিনে তিন থেকে চার ঘণ্টা বাদে বাদে জল এবং সেই জলে মিশিয়ে দেওয়া হচ্ছে ইলেক্ট্রোলাইট এবং ওআরএস। এটা যেমন হরিণ, জিরাফ, জেব্রা বা অন্যান্য তৃণভোজী প্রাণীদের দেওয়া হচ্ছে সেইসঙ্গে পাখিদের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হচ্ছে। পাখি বা এই প্রাণীরাও দেদার জল খাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি মাংসাশী প্রাণীদেরও দিনে একবার ঠান্ডা জলে ওআরএস গুলে দেওয়া হচ্ছে।

 

কার্যত ঋতু পরিবর্তন সঙ্গে সঙ্গে প্রতিবছরই চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। দার্জিলিং চিড়িয়াখানায় শীতকালে যেমন প্রাণীদের জন্য মেঝেতে কাঠের পাটাতন বিছিয়ে দেওয়ার সঙ্গে রুম হিটার চালিয়ে দেওয়া হয় তেমনি আলিপুর চিড়িয়াখানায় গরমে প্রয়োজনে লাগিয়ে দেওয়া হয় 'এয়ার কুলার' বা ফ্যান। গরমের কথা মাথায় রেখে তৃণভোজী প্রাণীদের খাবারের মেনুতে বেশি করে সংযুক্ত করা হয় সরস ফল। যা দেহের জলের প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে গরমের তীব্রতা না বাড়ায় এখনও প্রাণীদের খাঁচায় বরফ দেওয়া শুরু হয়নি বলে ওই আধিকারিক জানিয়েছেন। 

 

ওই আধিকারিক বলেন, মে মাসের দিকে যখন গরম খুবই বেড়ে যায় তখন মাংসাশী প্রাণীদের খাবারের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়‌। মাংসাশী প্রাণীদের খাবার কিছুটা কমিয়ে স্যুপ জাতীয় খাবার বাড়িয়ে দেওয়া হয়। আধিকারিক জানান, গরমে মাংসাশী প্রাণীদের পেটের একটু সমস্যা হয়। সেজন্যই মাংসের পরিমাণ কমিয়ে স্যুপ, হাড়ের গুঁড়ো দেওয়া হয়। যদিও এই প্রাণীদের গা ভিজিয়ে দেওয়ার কাজ চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া