মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বাধীনতার পর নাকি এই ব্যক্তিই ভারত সরকারকে ৫০০০ কেজি সোনা দান করেছিলেন! সত্য আসলে কী?

Kaushik Roy | ২৪ মার্চ ২০২৫ ২২ : ৩২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মীর ওসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের সপ্তম নিজাম। তিনিই ভারত সরকারকে ৫০০০ কেজি সোনা দান করেছিলেন! প্রায়ই এই আলোচনা মাথাচাড় দেয়। তবে, অনেকেই বলেন এই তথ্য আসলে গুজব। সত্য কোনটা? ভারতের স্বাধীনতার কয়েক বছর পরে সত্যটি প্রকাশ পায়।

হায়দ্রাবাদের নিজামদের রাজকীয় জীবনযাত্রা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গুজব ছিল যে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়, মীর ওসমান আলী খান ভারতের সামরিক প্রচেষ্টাকে মদত দিতে কেন্দ্রীয় সরকারকে ৫০০০ কেজি সোনা দান করেছিলেন। ভারতের স্বাধীনতা-পূর্ব যুগের সময় বিবেচনা করলে নিজামরা খুবই ধনী ছিলেন, তাদের সম্পদের পরিমাণ ছিল অনেক। তাদের সম্পদের তালিকায় রয়েছে সোনা এবং হীরে।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ: 
১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধের ফলে দেশের অর্থনীতিতে চাপ পড়েছিল। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেশবাসীর নিরাপত্তা শক্তিশালী করার জন্য নাগরিকদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন। আর্জি জাাননো হয় হায়দ্রাবাদের নিজামের কাছেও।

নিজামের অনুদানের নেপথ্যে বাস্তবতা:
২০১৯ সালে তথ্যের অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে সত্য প্রকাশ্যে আসে। জানানো হয় যে, হায়দ্রাবাদের সপ্তম মীর ওসমান আলী খান ভারত সরকারকে ৫০০০ কিলোগ্রাম সোনা দান করেননি। তবে যুদ্ধের সময়, ভারত সরকার কর্তৃক প্রবর্তিত জাতীয় প্রতিরক্ষা স্বর্ণ প্রকল্পে তিনি ৪২৫ কিলোগ্রাম সোনা বিনিয়োগ করেছিলেন। বিনিময়ে তিনি ৬.৫ শতাংশ হারে সুদ পেয়েছিলেন।

২০২০ সালে, নিজামের নাতি নবাব নাজাফ আলী খান আরটিআই থেকে প্রকাশিত তথ্যকে সমর্থন করেন। ফলে ৫০০০ কিলোগ্রাম সোনা দানের খবর ভেঙে যায়।

নিজামের সম্পদ: 
মীর ওসমান আলী খান ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁকেই ভারতের প্রথম কোটিপতি বলা হয়। তাঁর সম্পদের পরিমাণ মার্কিন জিডিপির ২ শতাংশ  বলে অনুমান করা হয়েছিল। ১৯৩৭ সালে, তিনি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছিলেন।

১৮৮৬ সালে জন্মগ্রহণকারী নিজাম হায়দ্রাবাদের রাজপরিবার শাসন করেছিলেন। নিজাম ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম রাজপরিবার। তিনি হায়দ্রাবাদের আধুনিকীকরণেও অবদান রেখেছিলেন। তিনি রাজ্যে বিদ্যুৎ প্রবর্তন করেছিলেন, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, ওসমানিয়া জেনারেল হাসপাতাল, হায়দ্রাবাদের স্টেট ব্যাঙ্ক, বেগমপেট বিমানবন্দর এবং হায়দ্রাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠা করেছিলেন।

ভারত সরকারকে নিজামের দেওয়া ৫০০০ কিলোগ্রাম সোনা দানের বিষয়টি গুজব হলেও, নিজামরা নানা সময়ে জনহিতকর কাজে জড়িত ছিলেন। বিশেষত মীর ওসমান আলী খান বিভিন্নভাবে ভারতের অগ্রগতি ও উন্নয়নে অবদান রেখেছিলেন। ১৯৬৭ সালে মীর ওসমান আলী খান প্রয়াত হন। সেই সময়ে তাঁর জানাজায় দশ লক্ষেরও বেশি মানুষ হাজির হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া