শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ মার্চ ২০২৫ ২২ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নেভি মার্চেন্ট অফিসার সৌরভ রাজপুতের নৃশংশ খুনে শিউরে উঠেছে উত্তরপ্রদেশের মিরাট। তাঁকে খুনের পর দেহ লোপাটে পরিকল্পনাও করে রেখেছিলেন মুসকান এবং সাহিল। হিমাচল প্রদেশ থেকে ফিরে তাঁরা সিমেন্টের ড্রামে ভরা সৌরভের দেহ কোথাও ফেলে রেখে আসবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু তাঁরা একটি ভুল করে ফেলেছিলেন। সৌরভের দেহের ১৫টি টুকরো ভরা সিমেন্টের ড্রামের ওজন সম্পর্কে ধারণা করতে পারেননি তাঁরা। এই ভুলের কারণেই বর্তমানে হাজতবাস করতে হচ্ছে দু'জনকে।
এখন পর্যন্ত তদন্ত অনুযায়ী, মুসকান এবং সাহিল ৩ মার্চ গভীর রাতে সৌরভকে হত্যা করেন। এরপর দেহটি ১৫ টুকরো করা হয়। এই টুকরোগুলি একটি প্লাস্টিকের ড্রামে ফেলে দেওয়া হয় এবং তার উপর ভেজা সিমেন্ট ঢেলে দেওয়া হয়। এরপর মুসকান এবং সাহিল দুই সপ্তাহের হিমাচলে ঘুরতে চলে যান। ফিরে আসার পরে ড্রামটি ফেলে দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। শিমলা থেকে ফিরে এসে তাঁরা ড্রামটিকে সরানোর জন্য কয়েক জন শ্রমিককে ডাকেন। দেহাংশের সঙ্গে সিমেন্টের ভার মিলে ড্রামের ওজন যে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তা মুস্কানেরা বিবেচনা করেননি। ড্রামটি এত ভারি ছিল যে শ্রমিকরা সেটি তুলতে পারেননি। তাঁদের প্রচেষ্টার সময় ড্রামের ঢাকনাটি খুলে পচা গন্ধে চারিদিক ছড়িয়ে পড়ে। ড্রামটি তুলতে না পেরে এবং দুর্গন্ধের সন্দেহে শ্রমিকেরা সেখান থেকে চলে যান।
এর পর ভয় পেয়ে গিয়েছিলেন মুসকান। তিনি দ্রুত বাপের বাড়িতে চলে আসেন। বাড়িতে বাবা-মায়ের প্রশ্নের মুখেই সত্যিটা স্বীকার করে ফেলেন। তার পর তাঁকে থানায় নিয়ে যান তাঁর বাবা-মা। তাঁরা দু’জনেই জানিয়েছেন, তাঁদের মেয়ে যে কাজ করেছে, তার কোনও ক্ষমা হয় না। দু’জনেই মেয়ের মৃত্যুদণ্ড চেয়েছেন।
এক প্রতিবেশী জানিয়েছেন, সাহিল নিয়মিত মুসকানের মিরাটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। তিনি বলেন, "ভাল মেয়ে ছিল মুসকান। আমি কখনও কল্পনাও করিনি যে সে এমন কিছু করতে পারে। ৩ মার্চ আমরা খুনের খবর পাইনি। ১৭ মার্চ, আমি তাঁকে একা চুপচাপ বসে থাকতে দেখেছি। এখন আমি বুঝতে পারছি সে ড্রামটি কীভাবে ফেলে দেবে তা ভাবছিল। আমি শুনেছি যে বেশ কয়েকজন শ্রমিক এসেছিলেন। কিন্তু ড্রামটি তুলতে পারেনি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?