বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৫ ২১ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পরিস্থিতি এমন, ওয়াকিবহাল মহল বলছে, মহারাষ্ট্রের রাজনীতি এখন উত্তাল হয়ে ওঠে কেবল একটা ঠাট্টাতেই। এমনিতেই গত কয়েকবছর ধরে মারাঠাভূম উত্তাল। শিবসেনা ভাঙল, এনসিপি ভাঙল। শিবসেনা ভেঙে তৈরি হল শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির, শিবসেনা শিন্ডে শিবির। শিন্ডে শিবির প্রকৃত শিবসেনার তকমাও পেয়ে গেল। এই শিবসেনার ভাঙন বদলে দিয়েছিল মহারাষ্ট্রের রাজনীতি। উদ্ধবের হাত ধরে শিন্ডে আলাদা সেনা শিবির নিয়ে বিজেপির কাছে যেতেই, মহারাষ্ট্রের সরকার পড়ে যায়। উদ্ধবকে সরতে হয়, এবং মাস্টারস্ট্রোকে বিজেপি তাঁর জায়গায় বসায় সেই শিন্ডেকেই। উদ্ধব শিবির তখন থেকেই একনাথ শিন্ডেকে গদ্দার, বিশ্বাসঘাতক বলেছে বারেবারে।
কুণাল-বিতর্কে নিজের পুরনো কথা আরও একবার যেন বলার সুযোগ পেয়ে গেলেন বালাসাহেব পুত্র। কিংবা নিজের সমর্থনে পেলেন আরও একজনকে।
ভাঙচুর, নেতাদের কাদা ছোড়াছুঁড়ির সূত্রপাত স্রেফ একটি কৌতুক-মন্তব্যে। এক অনুষ্ঠানে কুণাল কামরা মহারাষ্ট্রের রাজনীতি, এবং শেষভাগে একনাথ শিন্ডেকে নিয়ে বেশ কৌতুক করে গান বেঁধেছেন। তিনি শিবসেনা ভেঙে দুই দল, এনসিপি ভেঙে দুই দল তৈরি হওয়ার কথা যেমন বলেছেন নিজের মন্তব্যে, তেমনই একনাথ শিন্ডেকে নিয়ে গান বেঁধেছেন বিখ্যাত বলিউড গানে ‘দিল তো পাগল হ্যায়’-র সুরে। তাতে শিন্ডেকে নাম না করে গদ্দার বলেছেন খোলাখুলি, বালাসাহেব-পুত্র উদ্ধব রাজনীতিতে থাকার পরেও যেভাবে শিন্ডে-সেনা ‘আসল সেনা’-র তকমা পেয়েছে, রসিকতা করেছেন তা নিয়েও। কটাক্ষ করে ‘বাবা-চুরি’র উল্লেখ করেছেন।
ব্যাস। এই এক কৌতুক মন্তব্যে একেবারে উত্তাল মারাঠাভূম। একদিকে শিন্ডে শিবিরের লোকজন মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। পুলিশ তার প্রেক্ষতে একগুচ্ছ শিবসেনা নেতাকে ইতিমধ্যে আটক করেছে।
ঘটনায় ময়দানে নেমে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর বক্তব্য, কামরার জানা উচিত মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, কে বিশ্বাসঘাতক, কে নয়। কামরার ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছিলেন তিনি। তবে এটুকু নয়, কামরাকে বাম উদারপন্থী এবং শহুরে নকশালরা সম্মানিত ব্যক্তিত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।
উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও মনে করিয়েছেন, সকলের বাক স্বাধীনতার একটা সীমা থাকা উচিত। তাঁদের মত, কুণালের মন্তব্যের পিছনে রয়েছে মদত, উস্কানি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম সোমবার বলেছেন, মারাঠা সরকার বিতর্কিত কৌতুক অভিনেতা কুণাল কামারার কল রেকর্ড, অ্যাকাউন্টে লেনদেনের তদন্ত চালাবে। যদিও এর কুণাল সাফ জানিয়েছেন, তিনি একেবারেই নিজের বক্তব্যে অনুতপ্ত নন। তাঁর কৌতুক বা মন্তব্যের পিছনে অন্য কোনও দলের নেতাদের হাত নেই, তাও সাফ জানিয়েছেন তিনি।
গোটা ঘটনায় বেশ লক্ষণীয় উদ্ধব ঠাকরের মন্তব্য। তিনি বলছেন, শিন্ডেকে গদ্দার, বিশ্বাসঘাতক বলার মধ্যে কোনও ভুল নেই। কোথাও গিয়ে হয়তো মহারাষ্ট্রের মানুষকে বোঝাবার আর একটা সুযোগ পেলেন, যে তিনি ভুল ছিলেন না।
কিন্তু এক কৌতুক অভিনেতার মন্তব্যে যেভাবে উত্তাল মারাঠাভূম, তাতে সেখানকার রাজনীতি নিয়ে ফের চর্চা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?