বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৪ মার্চ ২০২৫ ২০ : ৩০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পবিত্র রমজান মাসের শেষে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান ধর্মাবলম্বী মানুষ ঈদ-উল-ফিতর উদযাপন করেন। এক মাস উপবাস শেষে ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এই ঈদ-উল-ফিতর। ইসলাম ধর্মের অন্যান্য প্রধান অনুষ্ঠানের মতোই, প্রতি বছর ঈদ-উল-ফিতর-ও চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। তাই বিশ্বের বিভিন্ন স্থানে এই উৎসবটি বিভিন্ন দিনে উদযাপিত হয়। সাধারণত সৌদি আরবে উদযাপিত হয় সবার আগে। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবে, ভারতের চেয়ে এক দিন আগে ঈদ পালিত হয়ে থাকে। এই বছর, ভারতে ঈদ-উল-ফিতর সম্ভবত ৩১ মার্চ অথবা ১ এপ্রিল উদযাপিত হবে।
কিন্তু জানেন কি, এমন একটি ভারতীয় রাজ্য আছে যেখানে সৌদি আরবের দিনেই ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়ে থাকে। এ ক্ষেত্রে ভারতে খুশির চাঁদ দেখার বিষয়টি তেমন গুরুত্ব পায় না।
ভারতে ২০২৫ সালের ঈদ
সৌদি আরবে সাধারণত ঈদ উদযাপনের একদিন পর ভারতে ঈদ উদযাপিত হয়। কারণ ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে প্রায়শই চাঁদ প্রথমে দেখা যায়। তবে, কেরলই একমাত্র ভারতীয় রাজ্য যেখানে সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপিত হয়।
কেরল কেন সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করে?
ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য কেরলে বৃহৎ সংখ্যক মুসলিমদের (প্রায় ২৬.৫৬%) বসবাস। সেখানে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় একদিন আগে ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়, মূলত দুটি প্রধান কারণে। প্রথমত, কেরল একটি উপকূলীয় রাজ্য, ফলে এখানে ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের ২৯তম দিনে চাঁদ দেখা যায়। এছাড়াও প্রায়শই এই তারিখটি সৌদি আরবে চাঁদ দেখার সঙ্গে মিলে যায়।
দ্বিতীয়ত কেরলে বিশাল সংখ্যক মুসলিমদের বাস, যাদের বেশিরভাগই সৌদি আরবের ইসলাম ধর্ম অনুসরণ করে এবং তেল সমৃদ্ধ রাজ্যে কাজ করে। তাই কেরলের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ-উল-ফিতর উদযাপন করে।
ভারতে ২০২৫ সালের ঈদ-উল-ফিতর
চলতি বছর, ঈদ-উল-ফিতর ৩১ মার্চ অথবা ১ এপ্রিল উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। তবে ঈদের প্রার্থনা চাঁদ দেখতে পাওয়ার উপর নির্ভরশীল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?