সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ মার্চ ২০২৫ ২০ : ১৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: মাসের তিন-চারটে দিন পেট ব্যথা, কোমরে যন্ত্রণা, বিষন্নতা, রাগ, উদ্বেগ, বিরক্তি সহ হাজারো সমস্যা উঁকি মারে। ঋতুস্রাবের সেই সময়টা সামলানো কম-বেশি সব মেয়েদের কাছেই চ্যালেঞ্জিং। তবুও নিত্যদিনের জীবনযুদ্ধ কোথায় বা থেমে থাকে! কিন্তু পৃথিবীর মাটিতেই যেখানে শারীরিক অস্বস্তি সামলাতে নাজেহাল হতে হয়, সেখানে মহাকাশে ঋতুস্রাব হলে কী করেন মেয়েরা?
মাধ্যাকর্ষণের টান উপেক্ষা করে মহাশূন্যে থাকেন সুনীতা উইলিয়ামসের জন্য মহিলা মহাকাশচারীরা। তাঁদের জন্য কী মহাকাশে আলাদা কোনও ব্যবস্থা থাকে? এই নিয়ে কৌতূহলের শেষ নেই। ১৯৬৩ সালে প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে মহাকাশে যান ভ্যালেন্টিনা তেরেশকোভা। এরপর থেকে আরও ৯৯ জন মহিলা মহাকাশে গিয়েছেন। প্রাথমিকভাবে, ঋতুস্রাবের কারণে মহিলাদের মহাকাশ মিশনে পাঠানো নিয়ে সংশয় ছিল। যদিও পরবর্তীকালে গবেষণায় দেখা গিয়েছে, মহাকাশে বায়োলজিক্যাল ক্লক থেমে থাকে না। মাইক্রোগ্র্যাভিটি বা নিম্ন মাধ্যাকর্ষণেও স্বাভাবিক নিয়মেই মহিলাদের ঋতুস্রাব হয়।
আধুনিক যুগের নারীরা পিরিয়ডস-কে কোনও শারীরিক সমস্যা হিসেবে মানতে নারাজ। ঋতুস্রাবের হাজারো অস্বস্তিকে তুড়ি মেরে উড়িয়ে তাঁরা ঘরে-বাইরে সর্বত্র দাপিয়ে কাজ করে চলেছেন। এপ্রসঙ্গে নাসার প্রথম সারির মহিলা মহাকাশচারী রিয়া সেডন বলেন ‘আপনি পিরিয়ডকে সমস্যা বা চ্যালেঞ্জ ভাবলেই সমস্যা। পৃথিবীর মতো মহাকাশেও একই রকমভাবে নারীদেহের বায়োলজিক্যাল ক্লক চলে। তবে তাঁরা চাইলেই পিরিয়ড নিয়ন্ত্রণ করতে পারেন।’
মহাকাশ অভিযানের সময় ঋতুচক্র স্বাভাবিক রাখতে চান কি না, এই বিষয়ে সিদ্ধান্ত মহিলা মহাকাশচারীদের উপরেই ছেড়ে দেওয়া হয়। কেউ চাইলে পৃথিবীর মতোই প্রতি মাসে পিরিয়ডের দিন পিছিয়ে দিতে পারেন। আবার সব কিছু স্বাভাবিক রাখতে চাইলে তাতেও কোনও সমস্যা হয়। পৃথিবীর মতো প্যাড, ট্যাম্পন অথবা মেনস্ট্রুয়াল কাপকে সঙ্গী করেই কেটে যায় মহাকাশের দিনগুলি।
মহাকাশে জল ব্যবহারে সীমাবদ্ধতা থাকে। তবে কি হাইজিনের সমস্যায় পড়েন মহিলা মহাকাশচারীরা? এছাড়া নির্দিষ্ট ওজনের জিনিস নেওয়ার অনুমতি থাকে। সেক্ষেত্রে মহাকাশ অভিযানের মেয়াদ পরিকল্পিত সময়ের চেয়ে বেশি হলে কি মজুত প্যাডে টান পড়তে পারে? এই যাবতীয় বিষয়গুলি হওয়ার আশঙ্কা থাকে ঠিকই, তবে জীবন বাজি রেখে যাঁরা মহাকাশ অভিযানে অংশ নেন, তাঁদের কাছে পিরিয়ডস যে কোনও বাধা হতে পারে না তা বলাই বাহুল্য!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?