বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ মার্চ ২০২৫ ১৯ : ০১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান উপ মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে কৌতুকের জেরে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি ভেন্যু, হ্যাবিট্যাট স্টুডিয়োতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে শিবসেনা। এখানেই শেষ নয়, হুমকি দিয়ে বলা হয়েছে, এটা তো কেবল ট্রেলার, সিনেমা এখনও বাকি। সূত্রের খবর, কামরার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে শিবসেনা শিন্ডে শিবির।
ঠিক কী হয়েছ? কৌতুক অভিনেতা কুণাল কামরার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা বলেছেন, শেষভাগে একনাথ শিন্ডেকে নিয়ে বেশ কৌতুক করে গান বেঁধেছেন। তিনি শিবসেনা ভেঙে দুই দল, এনসিপি ভেঙে দুই দল তৈরি হওয়ার কথা যেমন বলেছেন, তেমনই একনাথ শিন্ডেকে নিয়ে গান বেঁধেছেন বিখ্যাত বলিউড গানের সুরে। তাতে শিন্ডেকে 'গদ্দার' অর্থাৎ বিশ্বাসঘাতক বলেছেন যেমন, তেমনই বালাসাহেব-পুত্র উদ্ধব রাজনীতিতে থাকার পরেও যেভাবে শিন্ডে-সেনা ‘আসল সেনা’-র তকমা পেয়েছে, রসিকতা করেছেন তা নিয়েও।
Maharashtra ❤️❤️❤️ pic.twitter.com/FYaL8tnT1R
— Kunal Kamra (@kunalkamra88) March 23, 2025
ব্যাস। তার পরেই সমস্যার শুরু। কুণালের কৌতুকের পরেই, শিবসেনা শুরু করে তাণ্ডব। অন্তত ৪০জন সেনা মিলে যে হোটেলে ওই অনুষ্ঠান হয়েছিল সেখানে হামলা চালায়, ওই স্টুডিওতে ভাঙচুর চালায়। স্বাভাবিক ভাবেই ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতিতে পারদ চড়েছে ব্যাপকহারে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন কামরার বিপক্ষে। তাঁদের বক্তব্য, কামরার ওই মন্তব্যে কোনও হাস্যরস নেই। রয়েছে অপমান। অন্যদিকে কামরার পক্ষ থেকে এবং স্টুডিওর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা বিধ্বস্থ। শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির কটাক্ষ ছুড়ে দিয়েছে শিবসেনা শিন্ডে শিবিরের দিকে। উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে বলছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটান, তারা ভীত, দুর্বল। ঘটনায় কামরা পাশে পেয়েছেন মহাবিকাশ আঘাড়ী জোটকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?