বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ মার্চ ২০২৫ ২২ : ৫৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একেই বলে বরাতজোরে রক্ষা। রক্ষীবিহীন রেল ক্রসিং পারাপারের সময় কয়লা বোঝাই একটি ট্রেন ধাক্কা মারে সিআইএসএফ-এর একটি এসইউভি গাড়িকে। কিন্তু, ভয়ঙ্কর পরিণতি আঁচ করেই ওই ট্রেন দেখেই গাড়ি থেকে বুদ্ধি করে নেমে পড়েছিলেন জওয়ারনা। ফলে প্রাণে বেঁচে গিয়েছে তাঁরা। কিন্তু, ট্রেনের ধাক্কায় গাড়িটি চুড়মার হয়ে গিয়েছে। এই হইহই ফেলা ঘটনাটি ঘটেছে রাজস্থানের সুরতগড় সুপার তাপবিদ্যুৎ প্রকল্প প্ল্যান্টের ভিতরে।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে যে, রাজস্থানের সুরতগড় সুপার তাপবিদ্যুৎ প্রকল্প প্ল্যান্টের ভিতরে এসএইভি গাড়ি করে টহল দিচ্ছিলেন একজন সিআইএসএফ সাব-ইন্সপেক্টর, নিরাপত্তা কর্মী এবং চালক। দেখা যায় , ওই গাড়িটি প্ল্যান্টের ভিতর দিয়ে যাওয়া রেল ক্রসিংয়ের দিকে এগোচ্ছে। এরপরই ঘটে যায় সেই মারাত্মক ঘটনা। সিআইএসএফ বোঝাই গাড়িটি রেল লাইনে পার করার সময় আটকে যায়। কিন্তু, গাড়ি মধ্যে থাকা জওয়ানরা ততক্ষণে দেখতে পেয়েছেন যে লাইন ধরে একটি ট্রেন আসছে।
উপস্থিত বুদ্ধি খাটিয়ে জওয়ানরা কোনওমতে গাড়ি থেকে নেমে পড়েন। গাড়িটি লাইনের উপরই ক্রসিংয়ের উপর থেকে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিমিষে মালগাড়িটি লাইনের উপর পড়ে থাকা সিআইএসএফের গাড়িটিকে লণ্ডভন্ড করে দিয়ে চলে গেল! সেই ঘটনা দাঁড়িয়ে দেখলেন ওই গাড়ি তেকে তার কয়েক সেকেন্ড আগে নেমে যাওয়া সিআইএসএফের তিন কর্মী।
#cisf का वाहन आया ट्रेन की चपेट में, जवान की गलती ?
— Dileep Yadav । दिलीप यादव ???????? (@yadavdileepdev) March 23, 2025
सूरतगढ़ सुपर थर्मल पावर प्लांट में CISF का वाहन आया ट्रेन की चपेट में, CCTV में कैद हुआ वीडियो pic.twitter.com/2vkkX7pgVN
খবর পেয়েই ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত সিআইএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সূত্র জানিয়েছে যে, দুর্ঘটনার সময় কয়লা বোঝাই ট্রেনটি তাপ প্রকল্পের দিকে যাচ্ছিল। ট্রেনের গতি কম থাকায় এবং চালক ব্রেক কষা মালগাড়ির পাওয়ার ইঞ্জিনটি থেমে যায়, ফলে ট্রেনটি আস্তে হয়ে গিয়েছিল। তাতেই বড় ক্ষতি এড়ানো গিয়েছে।
রেললাইনে আটকে থাকা এসইউভিটিকে হাইড্রা ক্রেন ব্যবহার করে সরানো হয়। অন্য়ান্য ট্রেন চলাচলের জন্য রেল-ট্র্যাক পরিষ্কার করা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?