শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | শুষ্ক সাহারা নাকি একসময়ে সবুজে পরিপূর্ণ ছিল, বয়ে যেত নদী! তাহলে কীভাবে মরুভূমি হয়ে উঠল?

RD | ২৩ মার্চ ২০২৫ ২১ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আদতে শুষ্ক, বৃষ্টিবিরল এলাকাগুলিই মরুভূমি। বালি দিয়ে আবৃত প্রায় পুরো এলাকা। স্বাভাবিক গাছপালার অস্তিত্ব প্রায় নেই-ই। মরুভূমিতে একটা মরুদ্যান খুঁজে পাওয়া বিরল। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারাও এমনই একটা মরু এলাকা। কিন্তু এখানেই একসময় নাকি ছিল সবুজ উদ্যানে ভরপুর, বৃষ্টিস্নাত এলাকা, তিরতিরিয়ে প্রবাহমান নদী! সাহারা মরুভূমি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বেশ কয়েকটি গবেষণায়। 

গবেষণায় জানা গিয়েছে যে, পৃথিবীর কক্ষপথ পরিবর্তনের ফলে একসময়ে সবুজ ও আদ্র এলাকা ছিল সাহারা মরুভূমি। একটি নতুন গবেষণা গত ৮ লক্ষ বছরে সাহারা মরুভূমির পর্যায়ক্রমিক সবুজায়নের চিত্র তুলে ধরেছে। নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণাটি প্রকাশ করে যে, উত্তর আফ্রিকার যে অঞ্চলে সাহারা মরুভূমি অবস্থিত, তা আসছে ছিল সবুজ বনাঞ্চল। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন ফলে তার প্রকৃতি বদল হয়ে যায়। 

হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ড. এডওয়ার্ড আর্মস্ট্রংয়ের নেতৃত্বে এই গবেষণাটি সাহারার 'সবুজায়নে'র বিষয়টি সামনে আনে। ড. আর্মস্ট্র্ং বলেন, "সাহারা মরুভূমির সাইক্লিক রূপান্তর সাভানা এবং উডল্যান্ড ইকোসিস্টেমে গ্রহের সবথেকে উল্লেখযোগ্য পরিবেশগত পরিবর্তনগুলির মধ্যে একটি। এই গবেষণায় প্রথমে জলবায়ু মডেলিং অধ্যয়ন করা হয়। আফ্রিকান আর্দ্র সময়কালকে তুলনীয় মাত্রার সঙ্গে অনুকরণ করে প্যালিওক্লাইমেট পর্যবেক্ষণগুলি নির্দেশ করে, কেন এবং কখন এই ঘটনাগুলি ঘটেছে।"

ঐতিহাসিকভাবে সাহারায় একসময় গাছপালা ছিল। সেখানে নদী, হ্রদ ছিল। জলজ প্রাণী ছিল। কিন্তু তা মরুভূমিতে পরিণত হয়েছে। আনুমানিক ২১ হাজার বছরের ঋতুচক্রকে প্রভাবিত করে পৃথিবী তার অক্ষ বদল করে। এই পরিবর্তনগুলি বিভিন্ন ঋতুতে পৃথিবী দ্বারা প্রাপ্ত শক্তির পরিমাণ নির্ধারণ করে। ফলস্বরূপ আফ্রিকান বর্ষা ও এই বিশাল অঞ্চল জুড়ে গাছপালা বিস্তারকে নিয়ন্ত্রণ করে। উত্তর গোলার্ধে উষ্ণ গ্রীষ্মের সৃষ্টি হয় ক্রমশ। পশ্চিম আফ্রিকার মৌসুমী প্রণালী তীব্র হতে থাকে। সাহারান বৃষ্টিপাত বৃদ্ধির ফলে মরুভূমিজুড়ে সাভানা-জাতীয় গাছপালা ছড়িয়ে পড়ে। 

গবেষণাটি আরও প্রকাশ করেছে, আর্দ্র সময়কাল বরফ যুগে ঘটেনি, যখন বড় হিমবাহী বরফের শিট বায়ুমণ্ডলকে শীতল করে এবং আফ্রিকান বর্ষা ব্যবস্থাকে দমন করে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক অধ্যাপক পল ভালদেস বলেছেন, "আমরা গবেষণার ফলাফল নিয়ে সত্যিই উচ্ছ্বসিত। আমাদের সংশোধিত মডেলটি সফলভাবে অতীতের পরিবর্তনগুলিকে দেখিয়েছে। আমাদের ভবিষ্যত পরিবর্তন বোঝার ক্ষমতার প্রতি আস্থা বাড়িয়েছে এই গবেষণা।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া