শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অভিযোগ নিয়ে ধোঁয়াশা, তবুও তিন মাস ধরে কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী! সরকারি সাহায্যের প্রত্যাশী গুজরাটের গুপ্তা পরিবার

RD | ২৩ মার্চ ২০২৫ ২১ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কাতারে আইটি জায়ান্ট টেক মাহিন্দ্রার সেদেশের প্রধান অমিত গুপ্তাকে গত ১লা জানুয়ারিতে আটক করে সেকখানকার পুলিশ। গত তিন মাস ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। তথ্য চুরির মামলার তদন্তের জন্য অমিত গুপ্তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি কর্মী অমিতের স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মা এখন তাঁর মুক্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করছেন। সরকারি সূত্র জানিয়েছে যে, কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস আটক অমিত গুপ্তার পরিবার এবং কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা সমাধানের পথ খুঁজতে কাজ করছে।

আশ্চর্যজনক আটক-
২০১৩ সালে গুজরাটের ভদোদরা থেকে কাতারের রাজধানী দোহায় চলে যান অমিত গুপ্তা। অমিতের মা পুষ্পা গুপ্তা সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, "অমিতকে প্রায় ৪৮ ঘন্টা ধরে খাবার ছাড়াই বসে থাকতে হয়েছিল। এরপর তাঁকে একটি ঘরে স্থানান্তরিত করা হয় এবং প্রায় তিন মাস ধরে তাঁকে সেখানে রাখা হয়েছে।" ছেলেকে আটকের কারণ কি তাঁর জানা আছে? জবাবে তিনি বলেন, "কোম্পানির কেউ না কেউ নিশ্চয়ই কিছু করেছে। তাঁকে (অমিত গুপ্তকে) গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি কাতারে ওই কোম্পানির প্রধান।"

প্রতি সপ্তাহে একবার করে ফোন-কল-
অমিতের মা পুষ্পা গুপ্তা বলেন, "প্রতি বুধবার আমরা ছেলের কাছ থেকে ৫ মিনিটের একটি ফোন কল পেয়ে থাকি। ছেলের সঙ্গে যোগাযোগের এটাই একমাত্র মাধ্যম। আমরা সম্প্রতি দোহায় গিয়েছিলাম এবং এক মাস ছিলাম। ভারতীয় রাষ্ট্রদূতের হস্তক্ষেপের পর আমাদের আধ ঘন্টা তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। ছেলে আমাদের জানিয়েছে যে, সে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।" 

দম্পতি সাহায্যের জন্য ভদোদরার সাংসদ হেমাঙ্গ যোশীর সঙ্গেও দেখা করেন। তিনি বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলে অমিতের পরিবারকে আশ্বস্ত করেছেন সাংসদ।

সরকারের প্রতিক্রিয়া-
বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে যে, কাতারে ভারতীয় দূতাবাস অমিত গুপ্তের পরিবারকে সাহায্য করছে। সূত্রটির কথায়, "কাতারে আমাদের দূতাবাস চলমান তদন্তের জন্য কাতার কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় নাগরিক অমিত গুপ্তাকে আটকের বিষয়ে অবগত। ভারতীয় কর্তৃপক্ষ অমিতের পরিবার, অমিত গুপ্তার প্রতিনিধিত্বকারী আইনজীবী এবং কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের দূতাবাস এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যহত রেখেছে এবং মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।"  

টেক মাহিন্দ্রার বক্তব্য-
আইটি জায়ান্ট জানিয়েছে যে, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। টেক মাহিন্দ্রার একজন মুখপাত্র বলেছেন, "আমরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। আমরা উভয় দেশের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছি এবং যথাযথ প্রক্রিয়া মেনে চলছি। আমাদের সহকর্মীর সুস্থতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া