বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাংলো থেকে উদ্ধার ১৫ কোটি নগদ! বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন খোদ বিচারপতি ভার্মা, করলেন চাঞ্চল্যকর দাবি

RD | ২৩ মার্চ ২০২৫ ১৯ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোর আলমারিতে ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিতর্ক তুঙ্গে। ইতিধ্য়েই সুপ্রিম কোর্ট ওই বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করেছে। প্রকাশ করা হয়েছে বিচারপতির বাড়ি সংক্রান্ত তদন্তের রিপোর্ট। এসবের মধ্যেই এবার তাঁর বাংলো থেকে উদ্ধার নগদ নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি ভার্মা। ওই টাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন। বিপুল নগদ উদ্ধারের ঘটনাকে 'সম্পূর্ণ অযৌক্তিক' এবং 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেছেন বিচারপতি ভার্মা।

গত মঙ্গলবার রাতে বিচারপতির সরকারি বাংলোতে আগুন লাগার সময় একটি ঘরের আলমারি থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়। সেগুলির বেশ কিছুটা পুড়ে গিয়েছিল। তবে বিচারপতি বর্মা, দুর্ঘটনার সময় বাংলোয় উপস্থিত ছিলেন না। বিচারপতির দাবি, তাঁর মেয়ে এবং কর্মীরা তাঁকে জানিয়েছেন যে- আগুন নেভানোর পরে দমকল কর্তৃপক্ষ কোনও পোড়া নোট বা টাকার বস্তা তাঁদের দেখায়নি।

বিচারপতি ভার্মা বলেন, "আমাকে অবাক করে দেওয়ার বিষয় হল, পুড়ে যাওয়া টাকার কোনও বস্তা উদ্ধার বা বাজেয়াপ্ত করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলছি যে দমকল বা পুলিশ আমার মেয়ে বা বাড়ির কর্মীদের কাউকেই এই তথাকথিত পুড়ে যাওয়া টাকার বস্তা দেখায়নি।" বিচারপতির কথায়, যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, সেখানে পরিচারক, মালী, এমনকি সরকারি সাফাইকর্মীরাই যেতেন। 

তবে, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এই যুক্তি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে, বিচারপতি ভার্মার বাংলোয় থেকে পুড়ে যাওয়া ব্যাগভর্তি টাকা উদ্ধারের ভিডিও দিল্লি পুলিশ কমিশনার, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছেন। 
তদন্তের সব তথ্য এবং রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া, বেশ কিছু ছবি এবং ভিডিওও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে পুড়ে যাওয়া টাকার বান্ডিল ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিও ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিষয়টির গভীর তদন্তের জন্য অনুরোধ করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া