শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Five tips to get rid of cockroaches from your kitchen

লাইফস্টাইল | আরশোলার বংশ হবে ধ্বংস ‘পঞ্চবান’-এর গুণে! আরশোলার যম এই ঘরোয়া কৌশল প্রয়োগ করলেই রান্নাঘর হবে সাফ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ১৯ : ১৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: গরম বাড়তেই পিলপিল করে বেরিয়ে আসে ওরা। তার পর কখনও এঁটো থালায় কখনও আবার ডাস্টবিনে কিলবিল করে। মাঝেমধ্যে উড়াল দিয়ে গায়ে এসে পড়লে তো কথাই নেই। গা ঘিনঘিন করে একেবারে কেলেঙ্কারি কাণ্ড। আজ্ঞে আরশোলার কথা হচ্ছে।

বিজ্ঞান বলে, আরশোলার বংশ ধ্বংস করা নাকি এতই কঠিন যে এরা প্রাগৈতিহাসিক কাল থেকে পৃথিবীতে আছে। এমনকী মানবসভ্যতা উল্টে গেলেও তেলাপোকা সমাজ নাকি বহাল তবিয়তে বেঁচে থাকবে।

গৃহস্থ বাড়ির রান্নাঘর হল আরশোলা কুলের সবচেয়ে পছন্দের জায়গা। কারণ হেঁসেলে প্রায়ই খাবারের অবশিষ্টাংশ, যেমন - ছোট ছোট খাবারের টুকরা, চিনির কণা বা অন্যান্য খাদ্যকণা পড়ে থাকে। আরশোলা এই খাবারগুলির প্রতি আকৃষ্ট হয়। উপর্যুপরি রান্নাঘরের সিঙ্ক বা অন্যান্য আর্দ্র স্থান তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। রান্নাঘরের বিভিন্ন কোণ, ফাটল, ক্যাবিনেটের ভেতরের অন্ধকার জায়গা আরশোলার জন্য আদর্শ আশ্রয়স্থল।

কিন্তু এই রান্নাঘরেই তৈরি হয় খাবার। আর তাতেই যদি আরশোলা বাহিনী জীবাণু মেশায় তাহলে কোনও মতেই ছেড়ে কথা বলা যায় না। তাই রান্নাঘর থেকে আরশোলা দূর করার জন্য কয়েকটি সহজ ঘরোয়া কৌশল নিচে আলোচনা করা হল- 
১. তেজপাতা: তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। তাই, রান্নাঘরের বিভিন্ন কোণে কয়েকটি তেজপাতা রেখে দিন। তেজপাতা গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন।
২. বোরিক অ্যাসিড:বোরিক অ্যাসিড আরশোলা তাড়ানোর জন্য খুবই কার্যকর। বোরিক অ্যাসিডের সঙ্গে চিনি বা ময়দা মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এই বলগুলি রান্নাঘরের বিভিন্ন কোণে রেখে দিন। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে সতর্ক থাকবেন। যেন বলগুলি তাদের নাগালের বাইরে থাকে।
৩. বেকিং সোডা: বেকিং সোডার সঙ্গে চিনি মিশিয়ে রান্নাঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিন। চিনির গন্ধে আকৃষ্ট হয়ে আরশোলা বেকিং সোডা খাবে এবং মারা যাবে।

৪. নিম তেল: নিম তেলের গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। নিম তেলের সঙ্গে জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রান্নাঘরের বিভিন্ন স্থানে স্প্রে করুন।
৫. গোলমরিচ, পেঁয়াজ ও রসুন: গোলমরিচ, পেঁয়াজ ও রসুন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ঘরের চারপাশে ছড়িয়ে দিন। এই মিশ্রণের গন্ধেও আরশোলা ধারেকাছে আসে না।

তবে মাথায় রাখবেন আরশোলা দূর করার জন্য রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখার কোনও বিকল্প নেই। বিশেষ করে খাবার সবসময় ঢেকে রাখুন এবং আবর্জনা নিয়মিত ফেলুন। পাশাপাশি রান্নাঘর শুকনো রাখার চেষ্টা করুন, বিশেষ করে সিঙ্ক সংলগ্ন অঞ্চল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া