শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৩ মার্চ ২০২৫ ১৯ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকায় ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে বন্দুকবাজের গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দু'জনের। প্রাণ গিয়েছে ওই দোকানে কর্মরত বাবা ও মেয়ের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) গত বৃহস্পতিবার সকালে অ্যাকোম্যাক কাউন্টির ওই দোকানটি মদ কিনতে গিয়েছিলেন। কিন্তু রাতে সেটি বন্ধ ছিল। এরপরই সকালে দোকানে গিয়ে তিনি জানতে চান কেন রাতে দোকানটি বন্ধ থাকে। ক্ষুব্ধ ওয়ার্টসন এরপরই বন্দুর বার করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৬ বছর বয়সি প্রদীপ প্যাটেলের। গুরুতর জখম হন তাঁর মেয়ে উর্মি (২৪)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তিনিও মারা গিয়েছেন।
এই জোড়া খুনের মামলায় পুলিশ জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন-কে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র আইন-সহ অন্যান্য ধারার মামলা দায়ের করা হয়েছে।
প্রদীপ প্যাটেল, তাঁর স্ত্রী হংসাবেন ও মেয়ে উর্মি গুজরাটেরতের মহসানা জেলার বাসিন্দা। প্রায় ছয় বছর আগে তাঁরা ভার্জিনিয়ায় চলে যান। সেখানে তাঁরা তাঁদের আত্মীয়, পরেশ প্যাটেলের মালিকানাধীন দোকানে কাজ করতেন। পরেশ এই ঘটনার পর স্থানীয় সংবাদমাধ্যম ওয়েভি টিভিকে বলেছেন, "আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর বাবা কাজ করছিলেন দোকানে। হঠাৎ এক ব্যক্তি এসে গুলি চালিয়ে দেয়। আমি কিছুই বুঝতে পারছি না, কী করব।" তিনি আরও জানান যে, প্রদীপ প্যাটেল এবং হংসাবেনের আরও দুটি মেয়ে রয়েছে। তাঁদের মধ্যে একজন কানাডায় ছিলেন, অন্যজন থাকেন আমেদাবাদে।
এই মর্মান্তিক ঘটনাটি মেহসানায় প্যাটেল পরিবারের আত্মীয়দের হতবাক করেছে। প্রদীপ প্যাটেলের কাকা চান্দু প্যাটেল জানিয়েছেন যে, প্রজীপ প্রায় ৬-৭ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বলেন, "স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং একটি ভাইরাল ভিডিও দেখে আমরা জানতে পেরেছিলাম যে ওদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাঁর মেয়ের সঙ্গে কথা বলেছিলাম এবং সে আমাদের সবকিছু জানায়।"
কয়েক মাস আগেই উত্তর ক্যারোলিনায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মৈনাক পটেল ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পর পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেদেশে থাকা ভারতীয়দের মধ্যে। প্রশ্নের মুখে নিরাপত্তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?