শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নেই দামি গয়না, নজরকাড়া পোশাক, অতি সাধারণ জিনস-শার্ট পরে বিয়ে, নবদম্পতির কাণ্ডে রেগে আগুন আত্মীয়-বন্ধুরা

Pallabi Ghosh | ২৩ মার্চ ২০২৫ ১৫ : ২০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একরাতের জন্য সমস্ত সঞ্চয় ব্যয় করবেন না তাঁরা। বিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলেও, তা বিশেষ কোনও অনুষ্ঠান নয় তাঁদের কাছে। তাই সমস্ত বাড়তি খরচ এড়িয়ে গেছেন। অতি সাধারণ পোশাকে সেরে ফেলেন বিয়ে। কিন্তু নবদম্পতির এহেন কাণ্ডে রীতিমতো রেগে আগুন আত্মীয় এবং বন্ধুবান্ধবরা। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২২ বছরের অ্যামি ব্যারন ও ২৪ বছরের হান্টার জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক পাবলিক লাইব্রেরিতে বিয়ের অনুষ্ঠান সারেন। বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা। দেখা গেছে, অতি সাধারণ, ছাপোষা সাদা-কালো চেকস শার্ট এবং জিনসের প্যান্ট পরে হাজির বর-কনে। গায়ে দামি গয়না, নজরকাড়া সাজসজ্জা তো নেইই, এমনকী আমন্ত্রিতদের আতিথেয়তার জন্যেও বাড়তি খরচ করেননি তাঁরা। 

 

বিয়ের অনুষ্ঠানে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এক হাজার ডলার খরচ করে গোটা অনুষ্ঠান সারেন। নিজেদের মেকআপ নিজেরাই করেন। অ্যামি ও হান্টার জানিয়েছেন, তাঁদের এই পদক্ষেপের কারণে বন্ধু বিয়োগ পর্যন্ত হয়েছে। বহু আত্মীয় আর যোগাযোগ রাখছেন না। কিন্তু তাঁরা তাঁদের সিদ্ধান্তে বেজায় খুশি।‌ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেও, তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাঁদের সঞ্চিত অর্থ ব্যয় করে এবার লম্বা ছুটি কাটাবেন বলে ঠিক করেছেন। মধুচন্দ্রিমার প্রস্তুতি চলছে জোরকদমে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া