বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'স্ত্রী, সন্তানদের গুলি করেছি', পুলিশকে ফোন করে জানালেন বিজেপি নেতা, যোগীরাজ্যে হাড়হিম হত্যাকাণ্ড

Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ০৪ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মধ্যে স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে গুলি চালালেন এক বিজেপি নেতা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিজেপি নেতার কাণ্ডেই আতঙ্ক ছড়াল এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর দুই সন্তানের। হত্যাকাণ্ডের পর বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। শনিবার পুলিশ জানিয়েছে, বিজেপি নেতা যোগেশ রোহিল্লা স্ত্রী ও তিন সন্তানকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তাঁর এক ছেলে এবং ১১ বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর স্ত্রী ও আরও এক সন্তান। 

 

গুলি চালানোর পর পুলিশকে ফোন করে যোগেশ নিজেই জানান। দ্রুত বিজেপি নেতার বাড়িতে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই আটক করা হয় যোগেশকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করে পুলিশ। 

 

জেরায় যোগেশ জানিয়েছেন, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ হয়েছিল। স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বলেই সন্দেহ হয়েছিল তাঁর। গত কয়েকদিন ধরেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। এলাকায় কারো সঙ্গে কোনও কথা বলেননি। সন্দেহবশত স্ত্রীকে খুন করতে চেয়েছিলেন। তার জেরেই হত্যাকাণ্ডটি ঘটান। বিজেপি নেতার এহেন কাণ্ডে এলাকায় আতঙ্কে ঘরবন্দি বাসিন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া