সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | North Bengal: দুর্গাপুজোর সময়ে বড়া দশেইন উৎসবের প্রস্তুতি উত্তরের পাহাড়-তরাই-ডুয়ার্সে

Kaushik Roy | ০০ 00 ২০০০ ২৩ : ৪৫Kaushik Roy
অতীশ সেন: দুর্গাপুজোর পাশাপশি ভিন্ন রকমের এক উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে উত্তরের পাহাড়-তরাই-ডুয়ার্স। মূলত পাহাড় থেকে সমতলের নেপালি সম্প্রদায়ের মানুষরা এই সময় দুর্গাপুজোর সঙ্গেই মেতে ওঠেন তাদের নিজস্ব বড়া দশেইন উৎসবে। মহাসপ্তমীর দিন আড়ম্বরের সঙ্গে বের হয় শোভাযাত্রা। এই চিত্র ধরা পড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন শহরে। 'বড়া দশেইন' উৎসবের সপ্তমীর দিন আয়োজিত ব্যতিক্রমী এই উৎসবের নাম 'ফুলপাতি'। ইতিহাস বলছে, নেপালি এবং গোর্খা সম্প্রদায়ের অধিবাসীরা দূর্গাপুজোর সময় ১৫ দিন ধরে চলা ‘‌বড়া দশেইন’‌ উৎসবের অংশ হিসেবে 'ফুলপাতি' অনুষ্ঠান করে থাকেন। আশ্বিনের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত চলে এই বড়া দশেইন। অনুষ্ঠানের প্রথম দিন বাড়িতে বাড়িতে মাটির সঙ্গে গোবর মিশিয়ে তৈরি করা হয় বেদি। এই বেদিতে স্থাপন করা হয় ঘট। এই ঘটের ভেতর থাকা মাটিতে বার্লির বীজ রোপন করা হয়, এরই সঙ্গে বেদিতে ছিটিয়ে দেওয়া হয় ধান, ভুট্টা সহ অন্যান্য শস্যের বীজ। গোর্খা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী এই বেদী এবং ঘটেই বিরাজ করেন 'মা ভবানী' তথা দুর্গা। ঘটের সঙ্গে কলাবউ, আখগাছ, শিবের স্বরূপ বেল গাছ, ডালিম, ধান, হলুদ, আদা, অশোক, জয়ন্তী এই মোট নটি উপকরণ লাল কাপড় দিয়ে বেঁধে একত্রিত করা হয়। এগুলিকেই একত্রে ‘‌ফুলপাতি’‌ বলা হয়। মহাসপ্তমীর দিন এই ফুলপাতিকেই পালকির আদলে কাঁধে করে নিয়ে আড়ম্বরের সঙ্গে বের করা হয় রঙিন শোভাযাত্রা। ফুলপাতি পরই বিজয়া দশমীর দিন থেকে শুরু হবে 'দশাই টিকা'। লক্ষ্মীপূজার রাত থেকে নাচ গানের সাথে নেপালি লোকসঙ্গীত দেউসি-ভাইলো অনুষ্ঠিত হয়। সাধারণত মহিলারা 'ভাইলো' পরিবেশন করেন এবং পুরুষেরা পরের দিন থেকে দেউসি পরিবেশন করেন। দশেইন উৎসব শেষ হয়ে গেলেও এর পর কার্তিক মাসে দীপাবলির দুই দিন আগে থেকে শুরু হয়ে পরবর্তী দুই দিন পালিত হবে তিহার উৎসব। এই উৎসবের পাঁচ দিনে চারটি আলাদা আলাদা প্রাণীর উদ্দেশ্যে পুজো করা হয়। প্রথম দিন কাক, দ্বিতীয় দিন কুকুর, তৃতীয় দিন গরু, চতুর্থ দিন পুজো করা হয় ষাঁড়ের। শনিবার বিকেল থেকেই বিভিন্ন এলাকায় বেরোবে ফুলপাতির শোভাযাত্রা৷ তাই এখন পাহাড়-তরাই-ডুয়ার্সের বিভিন্ন আয়োজক কমিটিগুলির ব্যস্ততা তুঙ্গে। দুর্গোৎসবের পাশাপাশি ভিন্ন ধারার এই দীর্ঘ অনুষ্ঠানে মেতে উঠতে প্রস্তুত নেপালি সম্প্রদায়ের মানুষ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া