সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | লন্ডন যাত্রার পথে অন্য ছবি, বিমানবন্দরে টিপ, পলা পরিয়ে মা দুর্গাকে সাজালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ০১ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের দরবারে আজ তিনি দেশের প্রতিনিধি, বাংলার প্রতিনিধি। বিমানবন্দরে প্রবেশের আগে তিনি কুশল কামনা করেছেন রাজ্যের মানুষের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদেশ যাত্রার প্রাক মুহূর্তেও যেন ছুঁয়ে গেলেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে। বিমানবন্দর সাক্ষী রইল সেই ঘটনার। 

 

শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছনোর পর তিনি বিশ্ববাংলার বিপণি ঘুরে দেখতে ঢোকেন। সেখানেই তাঁর নজরে পড়ে, মা দুর্গার ধাতব মূর্তির কপালে নেই টিপ। ভাবনার অবকাশ না দিয়েই তৃতীয় নয়নে টিপ পরিয়ে দেন তিনি। আর পাশের যে মানুষটির থেকে টিপ নেন, সেই মানুষটিকেও বিশ্ববাংলার অলঙ্কার উপহার দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মাতৃপ্রতিমার হাতে পলা পরিয়ে অলঙ্কারে ভূষিত করেন তিনি। যার আমলে দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, যে মুখ্যমন্ত্রীর সময়ে বিশ্বের দুয়ারে এক কার্নিভাল হয়ে উঠেছে উৎসব, তাঁর হাতে মা দুর্গাকে অলঙ্কার বিভূষিতা হতে দেখে স্বাভাবিক ভাবে বিমানবন্দরে ভিড় বাড়ে। তবে তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি মুখ্যমন্ত্রী, ছবি তোলার প্রতিটি অনুরোধ রেখেছেন সস্নেহে। 

 

তাঁর আমলের শুরু থেকেই তিনি দুর্গাপুজো নিয়ে সদা উৎসাহী থেকেছেন। তিনিই শুরু করেছে দুর্গাপুজো কার্নিভালের মতো আন্তর্জাতিক মনের উদযাপন। বিদেশের অসংখ্য মানুষ আজ সেই উদযাপনের টানে কলকাতায় আসে। পাড়ায় পাড়ায় পুজোয় আর্থিক সাহায্য করার পাশাপাশি তিনি কলকাতার দুর্গাপুজোকে নিয়ে গিয়েছেন এক আন্তর্জাতিক স্তরে। বিদেশের চোখে ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলার এই প্রাণের উৎসব। তাই তিনি যখন মা দুর্গার কপালে টিপ পরিয়ে সাজিয়ে তোলেন প্রতিমা, তখন তা দুর্লভ মুহূর্ত ছাড়া আর কী!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া