বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিবাদের কেন্দ্র ৯৫ পয়সা! তুমুল বচসা ক্যাব চালক ও মহিলা সাংবাদিকের, ভাইরাল ভিডিওতে দু'ভাগ নেটপাড়া

RD | ২২ মার্চ ২০২৫ ২৩ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্যাবের বিল ছিল ১২৯ চাকা ৯৫ পয়সা। ক্যাবের সওয়ারি সাংবাদিক ১২৯ চাকা মিটিয়েছিলেন। বাকি ৯৫ পয়সা নিয়েই যত ঝামেলা। যা শেষপর্যন্ত তমুল আকার ধারণ করে। সাংবাদিক অভিযোগ করেছেন যে, চালক তাঁর সঙ্গে অভদ্র আচরণ করেছেন। অন্যদিকে চালকের অভিযোগ যে, তিনি সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন। ক্যাব চালক ও মহিলা সাংবাদিকের মধ্যেকার সেই বচসার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়েছে। নেটপাড়ায় বেশিরভাগই দুষেছেন ওই সাংবাদিককে। 

ঘটনাটি দীপিকা নারায়ণ ভরদ্বাজ ওই ভিডিও সমাজমাদ্যমে প্রথমে শেয়ার করেন। পরে সাংবাদিক শিবাঙ্গী শুক্লা তাঁর বক্তব্য এবং বেশ কয়েকটি ভিডিও-সহ অনলাইনে একটি দীর্ঘ পোস্ট করেছেন।

ভাইরাল ভিডিও-র শুরুতেই মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে ক্যাব চালককে বলতে শোনা যায় যে,  "আপনি সাংবাদিক বলে বিল দেবেন না?" পাল্টা ওই সাংবাদিক বলেন, "আপনি অভদ্রভাবে কথা বলছেন।" ক্যাব চালক সাংবাদিককে 'দিদি' বলে সম্বোধন করছিলেন। সাংবাদিক শুক্লা তাদের বিরোধের সমাধানের জন্য চালককে থানায় যাওয়ার পরামর্শ দেন। চালক রাজি হন কিন্তু দাবি করেন যে, তিনি থানায় ড্রপ লোকেশন দেওয়ার পরেই গাড়ি চালাবেন।

ঘটনার বিবরণ অনলাইনে শেয়ার করে সাংবাদিক শুল্কা বলেন যে, ঘটনাটি নয়ডার ফাঁকা এলাকায় ঘটেছে। মহিলার দাবি, চালককে উবার অ্যাপে উল্লেখিত সঠিক স্থানে তাঁকে নামিয়ে দিতে বললেও সে রাজি হননি।

এরপরই সাংবাদিক এক ভিডিও পোস্ট করে বলেন, "তাই (আমি) বিলটি পরিশোধ করতে এগিয়ে গেলাম যা ছিল ১২৯.৯৫। আমার তাড়া ছিল, তাই আমি UPI তে ১২৯ টাইপ করলাম কিন্তু সে বলল যে সে ৯৫ পয়সা চায়। সে ৯৫ পয়সা নিয়ে খুব আক্রমণাত্মক ছিল। সে চিৎকার করতে শুরু করল এবং আমি যখন রেকর্ডিং শুরু করলাম তখনই সে শান্ত হল। আমি জিজ্ঞাসা করলাম ৯৫ পয়সার জন্য তুমি কেন এমন করছো? হঠাৎ, সে গাড়ি চালাতে শুরু করল, আমার মনে হল সে আমাকে অপহরণ করার চেষ্টা করছে।"

উবার চালক তাঁকে  বলেছিলেন "তোমরা ধনী তাও কেন এমন করো?" পাল্টা মহিলা সাংবাদিক বলেন "আমি কেবল একজন সাংবাদিক।"

এই সময় চালক তাঁর ফোন বের করে সাংবাদিককে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। সাংবাদিক বলেন, "আমি বুঝতে পেরেছিলাম যে এই চালক তাঁর উবার ইউনিফর্ম পরে নেই এবং তাঁর মুখ অ্যাপ প্রোফাইল ছবির সঙ্গে মিলছে না। আমি সত্যিই কোণঠাসা বোধ করছিলাম এবং আমার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে অনুভব করছিলাম। আত্মরক্ষার জন্য আমি তাঁর ফোনটি নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে।" 

সাংবাদিক বলেন যে, চালক তখন ফোনে কারও সঙ্গে কথা বলে তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। ভিডিওতে, চালককে বলতে শোনা গিয়েছে, "আমি দু'বার ক্ষমা চেয়েছি। খুশি হও যে তুমি আমাকে ১৩০ টাকা দিয়ে প্রতারণা করেছো।"

তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্য কোনও মহিলার সহ্গেও হতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহিলা সাংবাদিক শিবাঙ্গী শুক্লা। এই ধরনের চালকের কীর্তি সকলের জানা ও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। 

 

তবে নেটিজেনরা চালকের পক্ষে। একজন ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, চালক ঠিক বলেছেন। যখন তিনি অন্য একজনের সঙ্গে কথা বলেছেন তখন তিনি মোটেও অভদ্র নন। দুর্গেশ বাওয়া নামে একজন ব্যবহারকারী বলেন, "যদি সে ৯৫ পয়সা চায়, তাহলে অনলাইনে কেন টাকা দেবেন না? তোমার অহংকারে আঘাত লেগেছে তাই তুমি রেকর্ডিং শুরু করেছ। চালক তোমার ভিডিওতে মাত্র ৯৫ পয়সা চাইছিল এবং তুমি খারাপ ব্যবহার করছিলে। তুমি নারী কার্ড খেলেছো।" অন্যজন লেখেন, "দুঃখিত, ম্যাডাম, তোমার যুক্তিটি আসল বলে মনে হচ্ছে না। যদি তোমার কাছে কম/কোন টাকা না থাকে তাহলে বাসে ভ্রমণ করুন অথবা হেঁটে যান।" 

 

মহেন্দ্র নামে আরেকজন ব্যবহারকারী বলেন, "এই সাংবাদিকের সাহস দেখে হতবাক। কোনও চিৎকার নয়, কোনও অভদ্রতা নয় - কেবল একজন চালক পুরো টাকা চাইছে। তবুও তিনি নারী কার্ড খেলে গেলেন, পুরুষের বলেই ক্যাব চালক অভদ্রতা হয়ে গেলেন।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া