শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | লিফটের আয়নাতেই রয়েছে অজানা রহস্য! রোজ চড়েন কিন্তু জানেন কি?

AD | ২২ মার্চ ২০২৫ ২২ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: যে কোনও বহুতল বা শপিং মলের লিফটে প্রবেশ করলেই আপনি একটি আয়না দেখতে পান। কখনও ভেবে দেখেছেন কেন লিফটের ভেতরে প্রায় সবসময়ই আয়না থাকে? মানুষ প্রায়ই নিজেকে পরীক্ষা করেন, চুল ও জামাকাপড় ঠিক করেন অথবা লিফটে তাঁদের মেকআপ ঠিক করেন। কিন্তু লিফটে কি আয়না রাখায় এটাই একমাত্র উদ্দেশ্য? জাপানের লিফট অ্যাসোসিয়েশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি লিফটে একটি আয়না লাগানো বাধ্যতামূলক। এটি সাজসজ্জার জন্য নয় বরং যাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। আয়না লাগানো মানুষের মানসিক স্বাস্থ্যের উপর কীভাবে প্রভাব ফেলতে পারে? 

লিফটের ভেতরে অনেকেই 'ক্লাস্ট্রোফোবিয়া' অনুভব করেন। ক্লাস্ট্রোফোবিয়া হল ছোট এবং সংকীর্ণ জায়গার ভয়। লিফটে প্রবেশের সময় মানুষ অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে শ্বাসকষ্টের অনুভব হয় এবং দ্রুত শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি পায়। এর ফলে হার্ট অ্যাটাকও হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আয়না সাহায্য করতে পারে। সাধারণত, আয়না একটি ছোট জায়গাকে প্রশস্ত দেখায় বলে জানা যায়, যা শ্বাসরোধের অনুভূতি কমিয়ে দেয়।

আয়না লাগানোর আরও একটি কারণ হল ভিতরে থাকা লোকজনকে বিভ্রান্ত করা। সাধারণত, বহুতল ভবনে লিফট স্থাপন করা হয়, যার অর্থ হল লিফটে চড়ে গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় ব্যয় হবে। আয়না লাগানোর ফলে লিফটের যাত্রীর নিজেদের দেখবেন, পোশাক ঠিক করবেন এবং নানাবিধ কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারবেন।  এর ফলে ছোট জায়গায় মনকে ব্যস্ত রাখা সহজ হয়। সময়ও কেটে যায় দ্রুত।

লিফটে আয়না থাকা অপরিহার্য হওয়ার আরও একটি কারণ হল নিরাপত্তা। ইন্টারনেটে অনেক ভিডিও আছে যেখানে লিফটের ভেতরে অপরাধ ঘটতে দেখা গিয়েছে। আয়না বসানো হলে যে কেউ লিফটের ভেতরে থাকা সকলের উপর নজর রাখতে পারেন। এর ফলে যে কোনও দুর্ঘটনা রোধ করা যেতে পারে। যে কোনও সন্দেহজনক কার্যকলাপের দিকে নজর রাখা সম্ভব হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া