বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চেহারায় নেই মিল, আদৌ কি নিজের সন্তান! সন্দেহের বশে ৩ বছরের খুদেকে কুপিয়ে খুন ইঞ্জিনিয়ার বাবার

Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ২২ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর উপর সন্দেহ। সন্তানটিও তার নিজের কি না, তা ঘিরেও মনে সন্দেহ ছিল। অবশেষে রাগের মাথায় তিন বছরের খুদেকে নিজের হাতে শেষ করল বাবা। খুনের পর দেহটি ছুড়ে ফেলেছিল আর্বজনার স্তূপে। নিজের খুদে সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার ঘাতক বাবা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে পুনেতে। শুক্রবার পুলিশ জানিয়েছে, স্বামী ও সন্তানকে খুঁজে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দুপুরে সন্তানের সঙ্গে যুবককে দেখা গেলেও, বিকেলে তাকে একাই দেখা যায়। যুবকের ফোনের লোকেশন সার্চ করে, তার সন্ধান পাওয়া যায়। নির্জন একটি এলাকায় গিয়ে মত্ত অবস্থায় যুবককে আটক করে পুলিশ। জেরায় তিন বছরের খুদেকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় সে। 

 

পুলিশ জানিয়েছে, গত দু'মাস আগে চাকরি থেকে বরখাস্ত হয় ৩৮ বছর বয়সি ইঞ্জিনিয়ার মাধব। প্রায়ই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হত। তার সন্দেহ ছিল, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এমনকী সন্তানের সঙ্গে চেহারায় মিল খুঁজে না পাওয়ায়, ধারণা ছিল, এই সন্তান তার নিজের নয়। 

 

শুক্রবার সন্দেহের বশে তিনবছরের সন্তানকে গলা কেটে, কুপিয়ে খুন করে মাধব। এরপর নির্জন এলাকায় আর্বজনার স্তূপে দেহটি ফেলে দেয়। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া