বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সহকর্মীকে বিয়ে করলেই দেদার মজা! সুখে ভরে উঠবে জীবন, কীভাবে?

Sumit | ২২ মার্চ ২০২৫ ২২ : ১০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কাজের পরিবেশে যদি সঠিক সময় দিতে হয় তাহলে নিজের সহকর্মীকেই বিয়ে করে নিন। বেঙ্গালুরুতে এক ব্যক্তির এহেন উপদেশ সকলকে অবাক করে দিয়েছে।


প্রতিটি অফিসের প্রচুর কাজের চাপ থাকে। সেখানে সারাদিনের বেশিরভাগ সময়ই কাজের মধ্যে থাকতে হয়। যদি কাজের মান সঠিক না হয় তাহলে শুনতে হয় বসের বকুনি। যদি কাজের টার্গেট পূরণ না হয় তাহলে বছরের শেষে বেতন বাড়ে না। সবমিলিয়ে কাজের পরিবেশে তৈরি হয়ে যায় বিরাট সমস্যা। 


জীবনের সঙ্গে কর্মজীবনের একটি নির্দিষ্ট ব্যালেন্স রাখতে হয়। যদি দুটি সমানভাবে চলতে থাকে তাহলে অতি সহজেই জীবন চলতে পারে। সেখানই বেঙ্গালুরুর এক ব্যক্তি অসাধারণ একটি সমস্যার কথা সকলের সামনে নিয়ে এলেন। তাঁর মতে যদি কর্মস্থলের সহকর্মীকে বিয়ে করা যায় তাহলে কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় থাকবে। কোথাও বেশি সমস্যা হবে না।

 


একটি সামাজিক মাধ্যমে এই চিন্তাধারা শেয়ার করেছেন ওই ব্যক্তি। তাঁর নাম হরষিত মহাবার। সেখানে হরষিত লিখেছে কাজের জায়গায় নিজের পছন্দের মানুষটিকেই বিয়ে করে নিন তাহলেই অফিসকে বোঝা বলে মনে হবে না। এই পোস্টটি করার পরই প্রায় ১২ হাজার মানুষ এতে লাইক দিয়েছেন। কমেন্ট হয়েছে ৬০০। এই ধরণের একটি চিন্তাধারাকে সমর্থন করেছেন অনেকেই।

 


হরষিত মনে করেন, যদি কর্মস্থলেই কোনও সঙ্গীকে বিবাহ করা যায় তাহলে যাতায়াতের খরচ কম হয়ে যায়। দুজনের মিলে নিশ্চিন্তে অফিসের সময়ের বাইরে কথা বলা যায়। যদি কাজের চাপ বেশি থাকে তাহলে একে অপরের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে। অফিসকে জেলখানা বলে মনে হবে না। অফিসের পর বাড়িতে ফিরে কেউ অন্যজনকে বেশি কাজের কথাও বলবে না কারণ দুজনেই দুজনের কাজ সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।

 


তার মতে, কাজের চাপে কাজ ছাড়া বোকামি। সেখানে যদি নিজের ঘরের লোকটি সেখানে থাকে তাহলে দুজনেরই চাপ অনেকটা কম থাকে। তাই দেরি না করে নিজের সহকর্মীকেই বিয়ে করে নিন। দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি কাজের জায়গায় বিবাহ বহির্ভূত সম্পর্কেও সম্ভাবনাও কমবে। সংসার হবে সুখের। পরে সময় করে সন্তানের বিষয়েও দুজনে চিন্তাভাবনা করতে পারবেন। অফিস তখন দুজনের পাশেই থাকবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া