বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ে মানেই স্ত্রীর মালিকানা প্রাপ্তি নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অপলোড করায় স্বামীকে ভর্ৎসনা এলাহাবাদ হাইকোর্টের

RD | ২২ মার্চ ২০২৫ ২১ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় মামলা খারিজের আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত স্বামী। সেই আর্জি খারিজ করেছে উচ্চ-আদালত। উল্টে এই ধরনের কাজের জন্য অভিযুক্তকে ভর্ৎসনা করেছেন বিচারপতি বিনোদ দিবাকর। তাঁর পর্যবেক্ষণ,  স্বামী বৈবাহিক সম্পর্কের পবিত্রতা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন এবং এই ধরনের বিষয়বস্তু শেয়ার করার কাজটি স্বামী-স্ত্রীর মধ্যে গুরুতর গোপনীয়তার লঙ্ঘন।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিনোদ দিবাকরের আরও পর্যবেক্ষণ যে, স্ত্রীর আস্থা, বিশ্বাস এবং ভরসাকে স্বামী সম্মান করবেন, এটাই আশা করা হয়ে থাকে। বিশেষ করে দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের প্রেক্ষিতে এই আস্থা আরও বেশি কাম্য। 

উচ্চ-আদালত আরও জানিয়েছে যে, বিয়ে কখনওই স্ত্রীর উপর স্বামীর মালিকানা বা নিয়ন্ত্রণে অনুমোদন দেয় না। স্ত্রীর গোপনীয়তার অধিকারককেও খর্ব করে না। বিয়ে মানেই স্বামী-স্ত্রীর গোপনীয়তার অধিকারকে দুর্বল করা নয়। স্ত্রীর নিজস্ব অধিকার এবং ইচ্ছা রয়েছে। স্ত্রীর গোপনীয়তাকে রক্ষা করতে হবে। 

বিচারপতি বলেছেন, "একজন স্ত্রী তাঁর স্বামীরই বর্ধিত অংশ নন, বরং তাঁর নিজস্ব অধিকার, আকাঙ্ক্ষা রয়েছে। যা নিয়ন্ত্রণের কর্তৃত্ব অন্য একজন ব্যক্তি বা স্বামী নন। তাঁর শারীরিক গোপনীয়তাকে সম্মান করা কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয় বরং সত্যিকারের সমান সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি নৈতিক বাধ্যবাধকতা।" আদালত আরও যোগ করেছে যে এই বিশ্বাসভঙ্গ বৈবাহিক সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে এবং বৈবাহিক বন্ধন সুরক্ষিত নয়।

উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২২ সালে অভিযোগ জানান তাঁর স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু হয়। ওই মামলা খারিজ করতে চেয়ে অভিযুক্তের আইনজীবী এলাহাবাদ হাইকোর্টে আর্জি জানান। অভিযুক্তের দাবি ছিল, অভিযোগকারী মহিলাতাঁ স্ত্রী, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় উচ্চ-আদালত। বিচারপতি বিনোদ দিবাকর অভিযোগটি গুরুতর বলে অভিহিত করেন এবং জানিয়েছে যে অভিযুক্ত গোপনে তাঁর মোবাইলে স্বামী-স্ত্রীর একটি ঘনিষ্ঠ আচরণের অশ্লীল ভিডিও রেকর্ড করেছে। যা মেনে নেওয়া যায় না। বিচারপতি বলেন, "তথ্যের পরিপ্রেক্ষিতে, এটা বলা যাবে না যে অভিযোগকৃত ফৌজদারি কার্যক্রম স্পষ্টতই অসৎ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং অভিযুক্তের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং ব্যক্তিগত ক্ষোভের কারণে তাঁকে ঘৃণা করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া