সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | India : প্রধানমন্ত্রী মুখ হিসাবে খাড়গের নাম প্রস্তাব মমতার, দিলেন আসন সমঝোতার ডেডলাইন

Sumit | ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সাংসদ ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেই কি "ইন্ডিয়া" জোটের প্রধানমন্ত্রী পদের মুখ? মঙ্গলবার দিল্লিতে জোটের চতুর্থ বৈঠকের পর এই সম্ভাবনাই উঠে এল সামনে। সূত্রের খবর, জোটের এই চতুর্থ বৈঠক চলাকালীন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা এই সাংসদের নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। যা সমর্থন করেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে খাড়গেকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "আগে জেতার কথা ভাবছি। পরে এই বিষয়টি সাংসদরা বসে ঠিক করবেন। বৈঠকে কে কী বললেন সেটা বিষয় নয়।" 
বিজেপি বিরোধী এই জোট তৈরির সলতে পাকানোর পর্ব শুরু হতেই সবার আগে যে প্রশ্নটা উঠে আসে, এই জোট প্রধানমন্ত্রী হিসেবে কাকে সামনে রেখে এগোবে। যদিও এই প্রশ্নের উত্তরে জোটের নেতাদের বক্তব্য ছিল, কে হবেন প্রধানমন্ত্রী সেটা নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসতে শুরু করেছে ততই এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছেন তারা। কারণ, ২০১৪তে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদিকে সামনে রেখেই এগিয়েছিল। 
প্রধানমন্ত্রী পদের নামের সঙ্গে আরও যে বিষয়টি নিয়ে সকলে কৌতূহলী ছিল, সেটি হল রাজ্যে রাজ্যে আসন বন্টন নিয়ে শেষপর্যন্ত কী সমাধান সূত্র বের করা হবে। এদিন খাড়গে জানিয়েছেন, বিষয়টি রাজ্যস্তরের নেতাদের মধ্যে প্রথমে আলোচনা হবে। 
বিজেপি বিরোধী মোট ২৮টি দলের বৈঠকে এদিন সিদ্ধান্ত হয়, জনস্বার্থে আগামীদিনে একসঙ্গে লড়াই করা হবে। সেইসঙ্গে আগামী ২২ ডিসেম্বর সংসদের দুই কক্ষ থেকে যে ১৫১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সেই বিষয়ে গোটা দেশে প্রতিবাদ জানানো হবে।
ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠক শুরুর আগেই মমতা ও কেজরিওয়াল বেরিয়ে যাওয়ায় কিছু জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া