বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ মার্চ ২০২৫ ১৯ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৮ মাস আগে পরিবারের লোকেরা মহিলার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। এমনকি মহিলাকে খুনের অভিযোগে চারজন অভিযুক্তকে জেলেও পাঠানো হয়। কিন্তু, ওই ঘটনায় নয়া মোড়। আচমকা বাড়িতে ফিরে আসেন ওই মহিলা। তাঁকে দেখে হতবাক মহিলার বাবা-সহ পরিবারের লোকেরা। এই 'ভুতুড়ে' ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। তাহলে যাঁকে ওই মহিলার মৃতদের বলে শনাক্ত করা হল তিনি কে? কী হবে জেলবন্দি চার অভিযুক্তের ভবিষ্যৎ? এতদিন কোথায় ছিলেন ওই মহিলা?
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ললিতা বাই নামে পরিচিত ওই মহিলা থানায় হাজির হয়ে নিশ্চিত করেছেন যে তিনি জীবিত।
ললিতার বাবা রমেশ নানুরাম বানছাড়ার মতে, মেয়ের শারীরিক চিহ্নের ভিত্তিতে একটি বিকৃত দেহ শনাক্ত করে পরিবার। ললিতার মতোই মৃতদেহের হাতে একটি ট্যাটু এবং পায়ে একটি কালো সুতো বাঁধা ছিল। ওই মৃতদেহ যে ললিতারই তা নিশ্চিত হয়েই পরিবার শেষকৃত্য সম্পন্ন করে।
এরপর পুলিশ একটি খুনের মামলা দায়ের করে এবং ললিতাকে হত্যার দায়ে চার অভিযুক্তকে (ইমরান, শাহরুখ, সোনু এবং এজাজ) গ্রেপ্তার করে। বর্তামানে এই চারজনই জেলবন্দি।
ওই ঘটনার প্রায় ১৮ মাস আচমকা পর, ললিতা তাঁর নিজের গ্রামে ফিরে আসেন। ললিতাকে দেখেই তাঁর বাবা হতবাক হয়ে তৎক্ষণাৎ মেয়েকে থানায় নিয়ে যান এবং ঘটনা কর্তৃপক্ষকে জানান।
কোথায় ছিলেন ললিতা? তার নিখোঁজ হওয়ার কথা বলতে গিয়ে ললিতা জানান যে, তিনি শাহরুখের সঙ্গে ভানুপাড়ায় গিয়েছিলেন। সেখানে দুই দিন থাকার পর, তাঁকে শাহরুখ নামেই অন্য একজনের কাছে ৫ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। ললিতার দাবি, তিনি দেড় বছর ধরে কোটায় বসবাস করেছেন। সুয়োগ পেয়েই পালিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন। তিনি নিজের পরিচয় নিশ্চিত করার জন্য আধার এবং ভোটার আইডির মতো নথিও পুলিশ কর্তৃপক্ষকে দিয়েছেন।
ললিতার দু'টি সন্তানও ছিল যাঁরা মাকে জীবিত ফিরে পেয়ে খুবই আনন্দিত।
গান্ধী সাগর থানার ইনচার্জ তরুণা ভরদ্বাজ নিশ্চিত করেছেন যে ললিতা কয়েকদিন আগে থানায় এসেছিলেন এবং দাবি করেছিলেন যে, তিনি বেঁচে আছেন। প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশ তাঁর পরিচয় যাচাই করেছে। প্রত্যেকেই নিশ্চিত করেছে যে, এই মহিলা আসলে ললিতা-ই। গান্ধী সাগর থানার পুলিশ আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং থান্ডলা থানাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?