শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মুগ-মুসুর নাকি অন্য ডালে সবচেয়ে বেশি প্রোটিন? জেনে নিয়ে খেলেই মিলবে আসল উপকার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৫ ১৮ : ২৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ডাল প্রোটিনের অন্যতম প্রধান উৎস। বিশেষ করে নিরামিষাশীদের খাদ্যতালিকায় মূলত ডালই প্রোটিনের চাহিদা পূরণ করে। বাঙালি বাড়িতে রোজের ভাতের পাতে মুগ কিংবা মুসুর ডালের দেখা মেলে। লুচি-পরোটার সঙ্গে জায়গা পায় ছোলার ডাল। আর মাঝে মধ্যে ডায়েটে থাকে মটর, বিউলি কিংবা অড়হর ডাল। কিন্তু স্বাস্ব্যগুণে কোন ডাল এগিয়ে জানেন? রইল তারই হদিশ।

মুগ ডালে ‘বিএমআর’ বা মৌল বিপাকহার ভাল হয়। সাধারণত তিন ধরনের মুগ ডাল হয়। হলুদ মুগ, গোটা সবুজ মুগ ও ভাঙ্গা সবুজ মুগ। এদের মধ্যে হলুদ মুগ ও গোটা সবুজ মুগেই পুষ্টিগুণ সর্বোচ্চ। এক কাপ গোটা সবুজ মুগে রয়েছে ২৩৬ ক্যালোরি, ১৬ গ্রাম প্রোটিন এবং ১৬ গ্রাম ফাইবার। অন্যদিকে সমপরিমাণ হলুদ মুগে রয়েছে ১৪৭ ক্যালোরি, ২৫ গ্রাম প্রোটিন ও ১২ গ্রাম ফাইবার।

মুসুর ডাল হজম করা সহজ। এক কাপ ভাঙ্গা মসুর ডালে রয়েছে ১৮০ ক্যালোরি, ১০ গ্রাম প্রোটিন ও ৬ গ্রাম ফাইবার। অন্যদিকে এক কাপ গোটা মসুর ডাল খেলে মিলবে ১২০ ক্যালোরি, ১৪ গ্রাম প্রোটিন ও ৮ গ্রাম ফাইবার।  হিসেব অনুযায়ী, মুগ ও মুসুরের পুষ্টিমূল্য তুল্যমূল্য। দুটি ডালই শরীরের প্রোটিন ও কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে সক্ষম। এছাড়া ঘাতক কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে। তবে মুগ-মুসুর মিলিয়ে খেলে বেশি উপকার মেলে।

পুষ্টিবিদদের মতে, অড়হর ডালের রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন। তার সঙ্গে রয়েছে ভিটামিন বি, আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। ফ্যাট এবং এটির ক্যালোরি খুবই কম। সব মিলে অনেকটা এনার্জি জোগায় এই ডাল।

পুষ্টিগুণে খুব বেশি পিছিয়ে নেই ছোলার ডালও। প্রোটিনের সঙ্গেই আয়রন, ক্যালশিয়াম এবং পটাশিয়ামের ভান্ডার এই ডাল। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে এই ডাল খেতে পারেন। ভাল থাকবে হৃদযন্ত্রও।

হজমের সমস্যা কমাতে বিউলির ডাল অত্যন্ত কার্যকর। ভাতের সঙ্গে ছাড়াও পরোটা বা রুটির সঙ্গেও অনেকে এই ডাল খেতে ভালবাসেন। এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।

বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকলে প্লেটে রাখুন রাজমা ডাল। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া