শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশিদিন ছিলেন মহাকাশে! বাড়তি বেতন পাবেন সুনীতারা? প্রশ্ন শুনেই ট্রাম্প বললেন...

RD | ২২ মার্চ ২০২৫ ১৮ : ৪৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গিয়েছিলেন মাত্র আট দিনের জন্য, তবে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। ফিরলে নয় মাস পরে। ২৭৮ দিন আন্তর্জাতির স্পেস স্টেশনে কাটিয়েছেন নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। একাধিক বাধা পেরিয়ে শেষপর্যন্ত নাসা ও স্পেস এক্স বিশেষ অভিযানে ফিরিয়ে এনেছে তাঁদের। প্রশ্ন উঠেছে, অতিরিক্ত সময় আটকে থাকার জন্য় কি অতিরিক্ত টাকা পাবেন সুনীতা, বুচ ইউলমোররা?

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, অতিরিক্ত দিন মহাকাশে কাটানোর জন্য সুনীতাদের কোনও বাড়তি টাকা দেওয়া হবে কি না। সেই প্রশ্ন শুনেই প্রেসিডেন্ট বলেন, "এটা আমাকে আগে কেউ কখনও বলেনি। আমাকে যদি বলা হয়, আমি নিজের পকেট থেকেও দিতে পারি।" এরপর 'ইনসিডেন্টাল'-এর টাকা সম্পর্কে তাঁকে অবগত করা হলে ট্রাম্প বলেন, "এটুকুই সব? ওঁরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, তাতে এটা কিছুই নয়।"

নাসার বিজ্ঞানী, মহাকাশচারীরা ফেডারেল কর্মচারী। যার অর্থ সুনীতা-বুচ-রা অন্যান্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান। তবে তাঁরা বর্ধিত মিশনের জন্য অতিরিক্ত বেতন পান না। ফলে ওভারটাইম পান না তাঁরা। মহাকাশ মিশনকে সরকারি কর্মচারীদের মতো সরকারী ভ্রমণ হিসাবেই বিবেচনা করা হয়।

 

থাকা, খাওয়া ও যাতায়াতের জন্য নাসা-র তরফে টাকা দেওয়া হয়। এছাড়া একটি বিশেষ পেমেন্ট করা হয়, যাকে বলে 'ইনসিডেন্টাল'। সুনীতা ইউলিয়ামরা কত ইনসিডেন্টাল পাবেন? জানা গিয়েছে, ২৮৬ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা ও বুচ। তাঁরা প্রত্য়েকে ইনসিডেন্টাল হিসেবে ১৪৩০ ডলার পাবেন, যা ভারতীয় মুদ্রায় যা ১ লাখ ২২ হাজার ৯৮০ টাকা। নাসার এই মহাকাশচারীদের বেতন ৯৪,৯৯৮ ডলার থেকে ১২৩,১৫২ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় বেতন ৮১,৬৯,৮৬১ টাকা থেকে ১,০৫,৯১,১১৫-এর মধ্যে।

ওভাল অফিসে এক সাংবাদিক বৈঠকে  প্রেসিডেন্ট ট্রাম্প নাসার মহাকাশচারীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান। তিনি বলেন, "যদি আমাদের ইলন না থাকে তাহলে আর কে তাদের মহাকাশে নিয়ে যাবে? ৯-১০ মাস মহাকাশে থাকার পর শরীর খারাপ হতে শুরু করে। ভাবুন যদি আমাদের সময় না থাকে? তিনি (ইলন মাস্ক) এখন অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।" মার্কিন রাষ্ট্রপতি বলেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া