সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ২০,০০০ টাকায় কমপ্লিমেন্টারি টিকিট! ইডেনে হাইভোল্টেজ ম্যাচের আগে তুঙ্গে কালোবাজারি

Kaushik Roy | ২২ মার্চ ২০২৫ ১৬ : ৪৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইডেনে আইপিএলের ম্যাচের টিকিট কিনতে গিয়ে প্রতারিত হলেন এক ব্যক্তি। আশিস শর্মা নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের টিকিটের বিজ্ঞাপন দেখেছিলেন ধীরাজ মালি নামে গিরিশ পার্কের এক বাসিন্দা। তিনি সেই পোস্টের মাধ্যমে আশিসের সঙ্গে যোগাযোগ করে টিকিট কেনার কথা জানান। তাঁকে বলা হয় গিরিশ পার্ক এলাকায় গিয়ে যোগাযোগ করতে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় পীযূষ মহেন্দ্র নামে আর এক ব্যক্তির।

 

জানা গিয়েছে, আইপিএলের ম্যাচের টিকিটের জন্য ওই ব্যক্তি নগদ ২০,০০০ টাকা দেন। পরিবর্তে তাঁকে একটি খাম দেওয়া হয়। কিন্তু খামটি খোলার পর তিনি দেখেন যে, সেখানে দুটি ২০০০ টাকা দামের টিকিট এবং অন্য দুটি বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর আশিস শর্মা নামে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন আর ফোন ধরেননি বলে অভিযোগ। ইতিমধ্যেই, গিরিশ পার্ক থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

 

পশ্চিমবঙ্গ ব্ল্যাক মার্কেটিং অ্যাক্ট ১৯৪৮-এর অধীনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে এফআইআরে নাম থাকা অভিযুক্ত পীযূষ মহেন্দ্র এবং তার সহযোগী কামাল হোসেনকে কলকাতার মিত্র লেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের থেকে মোট ১৭টি সাধারণ টিকিট, ৪টি ভিআইপি টিকিট, দুটি মোবাইল ফোন এবং নগদ ২০,৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহবাজ খান নামে আরও এক ব্যক্তিকে। এই কালোবাজারির পিছনে আরও কোনও বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া