সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ইউপিআই ইনসেনটিভ স্কিম: এটি কী এবং কীভাবে ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন?

RD | ২২ মার্চ ২০২৫ ১২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইউপিআই লেনদেনে আনুমানিক ১৫০০ কোটি টাকা ইনসেনটিভের অনুমোদন করেছে। ফলে কিছুটা স্বস্তি পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের দিকে ঝোঁকও বাড়তেই সরকারের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

কত মূল্যের জন্য দেওয়া হবে ইনসেনটিভ?
একটি বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভা জানিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনে এবং ডিজিটাল পেমেন্টের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই সরকারি ইনসেনটিভ স্কিমের অধীনে ক্ষুদ্র দোকানদাররা যারা ইউপিআই পেমেন্ট গ্রহণ করবেন তারা প্রতি লেনদেনে ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন। এই স্কিম শুধুমাত্র ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেই কার্যকর হবে।

ধরা যাক কোনও গ্রাহক ১০০০ টাকার কোনও পণ্য কিনলেন এবং তিনি সেই টাকাটা ইউপিআই মারফত পেমেন্ট করলেন। তখন সেই দোকানদার লেনদেনের মূল্যের ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন। সরকারের তরফে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের ক্লেমের ৮০ শতাংশ টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর বাকি ২০ শতাংশ টাকা পাঠানো হবে যদি ব্যাঙ্ক নিয়ম মেনে টেকনিক্যাল ডিক্লাইন রেট ০.৭৫ শতাংশ রাখে এবং সিস্টেম আপটাইম রাখে ৯৯.৫ শতাংশ তবেই।

সরকারের কী উদ্দেশ্য?
যাতে গোটা দেশজুড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ২০ হাজার কোটি টাকার ইউপিআই লেনদেন হয় সেটাই এই ইনসেনটিভ স্কিমের লক্ষ্য। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল লেনদেন বাড়ানো যাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কারণ আজকের দিনে ইউপিআই পেমেন্ট অত্যন্ত সহজ এবং নিরাপদ লেনদেনের পদ্ধতি। এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। এমনকি ডিজিটাল পেমেন্টের রেকর্ডও থাকবে এর মাধ্যমে যা পরে গ্রাহককে ঋণ পেতে সহায়তা করবে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, এবার থেকে সমস্ত ব্যাঙ্কগুলিকে তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করতে হবে। বাতিল হওয়া মোবাইল নম্বর বা সংযোগহীন মোবাইল নম্বর তালিকা থেকে নিয়মিতভাবে সরিয়ে ফেলতে হবে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া