বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ মার্চ ২০২৫ ০৪ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ২৬ বছর বয়সী এক যুবক ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং করার সময় আত্মহত্যা করেছেন। ওই সাইভ স্ট্রিমিং দেখছিলেন মৃতের স্ত্রী। তবে ঘটনাটি দেখেও মৃতের স্ত্রী সাহায্য না চেয়ে ৪৪ মিনিট ধরে নীরবে তাকিয়ে ছিলেন। এই ঘটনার পর মৃতের স্ত্রী প্রিয়া শর্মা এবং তাঁর মাকে গ্রেপ্তার করা হয়। মৃত শিব প্রকাশ ত্রিপাঠির বিগত কয়েক মাস ধরেই বৈবাহিক সমস্যা চলছিল। এই কঠোর পদক্ষেপ করারর আগেও শিব প্রকাশ তাঁর স্ত্রীর সঙ্গে থাকার একাধিকবার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে।
শিব প্রকাশ ত্রিপাঠি দু'বছর আগে প্রিয়া শর্মাকে বিয়ে করেছিলেন। প্রথমে তাঁদের সম্পর্ক ভালো ছিল। তবে কয়েক মাস পেরোতেই শিব জানতে পারেন যে, তাঁর স্ত্রী প্রিয়ার পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই বিষয়টি অবশ্য অন্যদের জানাননি শিব প্রকাশ এবং বিবাহ টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন।
শিব প্রকাশ ত্রিপাঠি পরে একটি দুর্ঘটনার কবলে পড়েন। ফলে তিনি ক্রাচের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই সময়ে, প্রিয়া তাঁদের নবজাতক সন্তানকে নিয়ে বাপের বাড়িতে যান। তবে স্ত্রীকে ফিরিয়ে আনতে শিব প্রকাশ বেশ কয়েকবার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু স্ত্রী ফিরতে চাননি। এমনকি তাঁকে মারধর করেন বলেও অভিযোগ।
ঘটনার দিন, শিব প্রকাশ ত্রিপাঠি আবার স্ত্রী প্রিয়া শর্মাকে বোঝাতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে অপমান এবং মারধর করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। হতাশায় শিব প্রকাশ বাড়ি ফিরে একটি ঘরে নিজেকে আটকে রাখেন। এর কিছুক্ষণ পরেই তিনি ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিও শুরু করেন এবং গলায় ফাঁস দেন। প্রিয়া সেই লাইভ স্ট্রিমিং ৪৪ মিনিট ধরে দেখেন কিন্তু কাউকে কিছু জানাননি।
পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ভিডিওটি দেখে পুলিশকে সব জানায়। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার উমেশ প্রজাপতি বলেন, "তদন্তে প্রিয়া শর্মার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ পাওয়া গিয়েছে। পারিবারিক বিরোধ আত্মহত্যার কারণ বলে মনে করা হচ্ছে।" প্রিয়া শর্মা এবং তাঁর মাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত চলছে। আরও প্রমাণ সংগ্রহের জন্য শিব প্রকাশ ত্রিপাঠীর ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?