বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি দিল্লির দমকল প্রধানের, বিচারপতির বাড়ি থেকে নগদ উদ্ধার নিয়ে কী বললেন?

RD | ২১ মার্চ ২০২৫ ০২ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা বাংলোতে আগুন নেভানোর সময় দমকল কর্মীরা কোনও নগদ অর্থ খুঁজে পায়নি। পাহাড় প্রমাণ বিতর্কের মাঝেই সাফ জানিয়ে দিলেন দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ। 

দমকল বাহিনীর প্রধান অতুল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ১৪ মার্চ রাত ১১.৩৫ মিনিটে বিচারপতি ভার্মার বাংলোতে আগুন লাগার খবর মেলে। সঙ্গে সঙ্গেই দু'টি দমকলের ইঞ্জিন নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রাত ১১.৪৩ মিনিটে দমকল কর্মীরা আগিন নেভানোর কাজ শুরু করেন। অতুল গর্গের কথায়, আগুন বিচারপতির বাংলোর স্টোর রুমে লেগেছিল। সেখানে স্টেশনারি এবং গৃহস্থালীর জিনিসপত্র মজুদ ছিল এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫ মিনিট সময় লেগেছিল। ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তাঁর দাবি, "আগুন নেভানোর পরপরই, আমরা পুলিশকে আগুনের ঘটনা সম্পর্কে অবহিত করি। এরপর, দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থল ছেড়ে চলে যায়। আমাদের দমকলকর্মীরা তাদের অগ্নিনির্বাপণ অভিযানের সময় কোনও নগদ অর্থ খুঁজে পায়নি।"  

বিচারপতির বাংলো থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় বিতর্ক তুঙ্গে উঠেছে। সারা দেশজুড়ে শোরগোল পড়েছে। শুক্রবার জানাজানি হয় যে, বিচারপতির সরকারি বাংলোর একটি ঘরে বিপুল নগদ টাকার সন্ধান মিলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ব্যবসায়ী, শিল্পপতি, নেতা-মন্ত্রীদের বাড়িতে ইডি, সিবিআই হানা দিলে যেমন ঘর ভর্তি নোটের বান্ডিল মেলে বিচারপতির বাড়িতেও তেমনই বিপুল অর্থ মিলেছে। যার নজির প্রায় নেই বললেই চলে।

বিচারপতির নাম যশবন্ত ভার্মার দিল্লির বাংলোয় মঙ্গলবার সকালে আগুন লাগে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে ঢুকে অনুসন্ধানে নামে কোথাও আগুনের অস্তিত্ব আছে কি না। দেখা যায়, বাড়ির ভিতরের একটি ঘর বন্ধ। সেই ঘরেও আগুন লেগেছে কিনা বুঝতে সেটি ভাঙা হয়। দেখা যায়, ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত থরে থরে টাকার বান্ডিল সাজানো!

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে বিপুল অর্থ মেলার বিষয়টি পুলিশ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনে। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে বিষয়টি জানান। দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়ামের বৈঠক ডাকেন। কারণ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ, বদলি এবং চাকরি জীবনের সব কিছু বিষয়ে কলেজিয়ামই সিদ্ধান্ত নিয়ে থাকে।

কলেজিয়াম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিচারপতি ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির আদেশ দেয়। কিন্তু বিচার বিভাগের লোকজন বদলিকে সাজা বলে মানতে নারাজ। তাদের বক্তব্য, বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলা হোক। তিনি রাজি না হলে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রুজু করে সাসপেন্ড করা হোক। তারপর সংসদে ইম্পিচ করে তাঁকে চাকরি থেকে সরানো হোক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া