বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ মার্চ ২০২৫ ০১ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুঘল সম্রাটদের নির্মিত সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হল তাজমহল। এই নির্মাণ বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকাভুক্ত। এই স্মৃতিস্তম্ভ সম্পর্কে অসংখ্য বই লেখা এবং চলচ্চিত্র হয়েছে। ইউনেস্কো আগ্রার তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৬৩০-এর দশকে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান (শাসনকাল ১৬২৮-১৬৫৮) তাঁর প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন। স্মৃতিস্তম্ভটিতে শাহজাহানের সমাধিও রয়েছে। তবে, তাজমহল তৈরির তিন দশক পরে মুঘল সম্রাট আওরঙ্গজেবও আরেকটি তাজমহল তৈরি করেন!
এই স্মৃতিস্তম্ভটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে অবস্থিত। এই সম্ভাজি নগর আগে আওরঙ্গবাদ নামে পরিচিত ছিল।
'বিবি কা মাকবারা' নামে পরিচিত সম্ভাজি নগরের এই সমাধিতে চিরনিদ্রায় শায়িত আছেন মোগল সম্রাট আওরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগম। প্রথম দেখায় কেউ কেউ এই স্থাপত্যকে তাজমহল বলে ভুলও করতে পারেন। এই স্মৃতিসৌধটি 'তাজ' বা 'দাক্ষিণাত্যের তাজ' নামেও পরিচিত।
মার্বেল গম্বুজ, মিনারের কারুকাজ সম্বলিত অপরূর স্থাপত্য ও তার চারপাশে মনোরম বাগান- পরিকল্পনায় 'বিবি কা মাকবারা'-এর সঙ্গে তাজমহলের দারুণ মিল রয়েছে।
'বিবি কা মাকবারা' সমাধি সম্রাট আওরঙ্গজেবের আমলে তৈরি হলেও তা নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন তাঁর জেষ্ঠ্য পুত্র আজম শাহ। 'বিবি কা মাকবারা' নির্মিত হয় ১৬৭৮ সালে। তখন তাজমহলের তুলনায় এতে অনেক কম ব্যয় হয়েছিল। এর কারণ, সম্রাট আওরঙ্গজেবের স্থাপত্যশৈলীর প্রতি তেমন আগ্রহ ছিল না। তাঁর সময় নানান যুদ্ধের প্রস্তুতিতে অনেক অর্থ ব্যয় হওয়ায় এই সমাধিতে মার্বেল এবং অন্যান্য দামি পাথর তাজমহলের তুলনায় কম ব্যবহার করা হয়েছিল।
তাজমহলের তুলনায় সৌন্দর্য ও খ্যাতি কম হলেও এই সমাধিটি এখন ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।
দিলরাস বানু বেগম
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগম ইরানের বাসিন্দা ছিলেন। তিনি পারস্যের সাফাভি রাজবংশের রাজকন্যা ছিলেন। দিলরাস বানু বেগমের সঙ্গে ১৬৩৭ সালের ৮ মে আওরঙ্গজেবের বিয়ে হয়। তাঁদের পাঁচ সন্তান ছিল - জেব-উন-নিসা, জিনাত-উন-নিসা, জুবদাত-উন-নিসা, মুহাম্মদ আজম শাহ এবং সুলতান মুহাম্মদ আকবর।
কনিষ্ঠ সন্তানের জন্মের পর, দিলরাস প্রসবকালীন জ্বরে আক্রান্ত হন এবং তার কিছুক্ষণ পরেই মারা যান। দিলরাসের মৃত্যুর পর আওরঙ্গজেব ভেঙে পড়েছিলেন। রাজকুমারী জেব-উন-নিসাই তাঁর ভাইদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?