শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২১ মার্চ ২০২৫ ০০ : ২৮Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি পুলিশের একটি দীর্ঘস্থায়ী অভিযানে, ইনস্টাগ্রামের মাধ্যমে মুম্বাইয়ের মডেল সেজে এক মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টারকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত গ্যাংস্টার, মনোজ কুমার ওরফে অর্জুন, হরিয়ানার মহেন্দরগড়-এর বাসিন্দা, যার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই মুক্তিপণ ও হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে।
দক্ষিণ দিল্লির সাফদারজং এনক্লেভ এলাকায় মনোজকে গ্রেপ্তার করা হয়, যেখানে সে এক মহিলার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছিলো। পুলিশের অপরাধ শাখার ডেপুটি কমিশনার আদিত্য গৌতম জানিয়েছেন, মনোজ ইনস্টাগ্রামে সক্রিয় ছিল, এই তথ্যের ওপর ভিত্তি করে দুই কনস্টেবল, দীনেশ এবং সুখবীর, মুম্বাইয়ের একটি মডেলের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে। কয়েক সপ্তাহ ধরে তাঁদের মধ্যে কথোপকথন চলতে থাকে এবং অবশেষে মনোজকে সাক্ষাতের জন্য ফাঁদে ফেলা হয়।
সেই মডেলের সঙ্গে দেখা করার আশায় মনোজ ঠিক পুলিশের ফাঁদে পড়ে যায়। তাঁকে তল্লাশি করে দুইটি অত্যাধুনিক পয়েন্ট ৩২ বোর পিস্তল এবং আটটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। মনোজের বিরুদ্ধে দিল্লি, হরিয়ানা এবং রাজস্থান পুলিশের কাছে একাধিক হত্যা ও ডাকাতির মামলায় ওয়ারেন্ট রয়েছে।
২০০৫ সালে মুক্তিপণ না দেওয়ার জন্য একজনকে এবং ২০১৪ সালে আরেকজনকে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?